ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ত্বক থেকে পেট, সব সমস্যার সমাধানে সকালে এক গ্লাস পানি চিয়া সিড ও মধু
স্বাস্থ্যসচেতনদের মধ্যে বর্তমানে একটি জনপ্রিয় পানীয় হলো—চিয়া সিড ভেজানো পানি, যাতে সামান্য পরিমাণ মধু যোগ করা হয়। এটি শুধু স্বাদেই নয়, উপকারীতার দিক থেকেও বেশ কার্যকর।
এক গ্লাস পানীয় তৈরির জন্য সাধারণত ২ টেবিল চামচ চিয়া সিড ১০–১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখা হয়। খাওয়ার আগে এতে অর্ধ চা-চামচ খাঁটি মধু মিশিয়ে নিলে পানীয়টি হয়ে ওঠে আরও স্বাস্থ্যকর ও উপকারী।
চিয়া সিড ও মধুর সম্মিলিত উপকারিতা:অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ
চিয়া সিড ও মধু—উভয় উপাদানেই রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের বয়সজনিত পরিবর্তনকে ধীর করে। নিয়মিত গ্রহণে ত্বক নরম ও উজ্জ্বল থাকে।
হজম ও পেটের যত্নে
চিয়া সিডের আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
মধু হজম প্রক্রিয়ায় সহায়ক।এই দুটি উপাদান একসাথে খেলে গ্যাস্ট্রিক ও পেটের সমস্যায় আরাম পাওয়া যায়।
স্বাদের উন্নতি
চিয়া সিড অনেকের কাছে স্বাদে তেমন আকর্ষণীয় নাও হতে পারে। কিন্তু সামান্য মধু মিশালে পানীয়টির স্বাদ ও গন্ধ বৃদ্ধি পায়, ফলে এটি নিয়মিত খাওয়ার অভ্যাসে পরিণত করা সহজ হয়।
সর্দি-কাশিতে সহায়ক
ঠান্ডা লাগা বা হালকা কাশির ক্ষেত্রে মধু একটি প্রাকৃতিক উপশমকারী। এই পানীয় শরীরকে কিছুটা আরাম দিতে পারে।
তর্কতা যা অবশ্যই মনে রাখবেন:
মধুতে প্রাকৃতিক শর্করা থাকে, এক চা-চামচে প্রায় ২১ কিলোক্যালরি।
অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি ও ব্লাড সুগার বেড়ে যেতে পারে।
ডায়াবেটিস রোগীদের পুষ্টিবিদের পরামর্শ নিয়ে পানীয় গ্রহণ করা উচিত।
সবসময় খাঁটি ও বিশুদ্ধ মধু ব্যবহার করা উচিত। রাসায়নিক মিশ্রিত মধু শরীরের জন্য ক্ষতিকর।
চিয়া সিড ও মধুর সমন্বয় একটি সহজ, স্বাস্থ্যকর ও প্রাকৃতিক উপায়ে শরীরকে সতেজ রাখে। তবে যেকোনো ঘরোয়া পানীয় গ্রহণের আগে নিজের শরীরের অবস্থা ও প্রয়োজন বুঝে নেওয়াই সবচেয়ে ভালো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)