ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ পাল্টে গেলো পেঁয়াজের দাম
শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বেশিরভাগ সবজির দাম এখনও ঊর্ধ্বমুখী। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার দরে ক্রেতাদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে। তবে কিছু শীতকালীন সবজির দাম সামান্য কমেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) খুলনার নতুন বাজার, জোড়াকল বাজার ও মিস্ত্রিপাড়া বাজারে দেখা গেছে, ফুলকপির সরবরাহ সবচেয়ে বেশি। গত সপ্তাহের তুলনায় ফুলকপির দাম প্রতি কেজি ২০ টাকা কমে ৮০ টাকা হয়েছে। শিমের দাম স্থির থাকায় প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, মুলা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে করলা প্রতি কেজি ৮০ টাকা, পটল ৬০ টাকা, কাঁকরোল ও ঝিঙে ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা এবং টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলেছেন, শীতকালীন সবজির মৌসুম শুরু হওয়ায় দাম অনেক কম থাকা উচিত, কিন্তু বাজারে দাম এখনো বেশি।
পেঁয়াজের দাম আরও বেশি। গত দুই সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৭০-৮০ টাকা থেকে বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় পৌঁছেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। ডিসেম্বর মাসে নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার আগে দাম কমার সম্ভাবনা নেই। তবে সরকার যদি আমদানি বাড়ায়, তাহলে দাম কিছুটা কমতে পারে।
জোড়াকল বাজারের ব্যবসায়ী ইব্রাহিম হোসেন বলেছেন, “এখনো মাঠ থেকে সবজির পর্যাপ্ত সরবরাহ আসেনি। সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসবে। সম্ভবত আগামী সপ্তাহ থেকে বাজার স্থিতিশীল হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)