ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
‘রুনাকে দাও, বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও’ বাংলাদেশকে ভারতের বার্তা
বাংলাদেশের সঙ্গীতের আকাশে যে কিছু নাম চিরকাল দীপ্ত হয়ে থাকবে, রুনা লায়লা তাদের মধ্যে অন্যতম। মাত্র বারো বছর বয়সে পাকিস্তানের একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে যাত্রা শুরু করেন তিনি। সেই অল্প বয়সেই তার কণ্ঠে মুগ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গীতজগত। দ্রুত জনপ্রিয়তা বাড়তে থাকে, পরপর চলচ্চিত্রে গান—দর্শক-শ্রোতার প্রশংসা, সবই তখন তার হাতে ধরা।
তবে ১৯৭১ পরবর্তী সময় যখন তিনি মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসতে চাইলেন, পাকিস্তানের সেই জনপ্রিয়তা, দেশটির সরকারি সম্মান—কিছুই তাকে থামাতে পারেনি। দেশপ্রেমের টানই তাকে ফিরিয়ে আনে ঢাকায়। ফিরে এসে সত্য সাহার হাত ধরে আবার শুরু হয় তার পথচলা। এরপর—বাংলা, উর্দু, হিন্দি মিলিয়ে ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান, আন্তর্জাতিক অখ্যাতি, কণ্ঠে অসংখ্য কালজয়ী সৃষ্টি—সবই ইতিহাস।
রুনা লায়লার কণ্ঠে শুধু মুগ্ধ হয়নি বাংলাদেশ; ভারত, পাকিস্তান, নেপাল, ইউরোপ—সব জায়গায় তিনি হয়ে ওঠেন এক শিল্পী-ঝড়। এমনকি ভারতের তৎকালীন খ্যাতিমান লেখক ও ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়ার সম্পাদক খুশবন্ত সিং, যিনি প্রায় সব শিল্পীর সমালোচনায় পরিচিত ছিলেন, তাকেও বদলে দিতে পেরেছিলেন রুনার গান।
দিল্লিতে একটি লাইভ কনসার্টে গিয়ে রুনার গান শোনার পর খুশবন্ত সিং এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরদিন নিজের পত্রিকায় বড় করে লিখলেন—“বাংলাদেশ যদি রুনাকে আমাদের দেয়, ফারাক্কার সব পানি নিয়েও যেতে পারে!”
চোখধাঁধানো প্রশংসায় ভরিয়ে দেন প্রতিবেদন। যা সে সময় ভারতজুড়ে আলোচনার জন্ম দেয়।
রুনার জনপ্রিয়তা সীমাবদ্ধ ছিল না শুধুই মঞ্চ বা রেডিওতে। মানবিকতার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহ একবার শ্রীনগরে একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য তার সাহায্য চান। রুনা লায়লা কোনো পারিশ্রমিক ছাড়াই সেখানে কনসার্ট করতে সম্মতি দেন।
তার এই অবদানের জন্য এখনো কাশ্মীরের মানুষ তাকে দোয়া করে। স্থানীয়রা বলে—“আপনার কারণে আমাদের হাসপাতালটা হয়েছে, আমরা আপনাকে কখনো ভুলিনি।”
সংগীত, মানবিকতা ও দেশপ্রেম—সব মিলিয়ে রুনা লায়লা শুধু একজন শিল্পী নন; তিনি এক ইতিহাস, এক অনুভূতি।
আজ ১৭ নভেম্বর—এই কিংবদন্তির জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা আরও গভীর হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)