ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত বেতন বাড়লো
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে — দীর্ঘ নয় বছর পর অবশেষে নতুন মহার্ঘ ভাতা নির্ধারণ করেছে সরকার।
এবারই প্রথমবারের মতো গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা চালু করা হচ্ছে, যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি ভাতা পাবেন এবং উচ্চপদস্থ কর্মকর্তারা তুলনামূলক কম হারে ভাতা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী:
১ থেকে ৩য় গ্রেডের কর্মকর্তারা মূল বেতনের ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
৪ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তারা পাবেন ২০ শতাংশ হারে।
আর ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা।
এছাড়া, কোনো সরকারি চাকরিজীবী ৪,০০০ টাকার কম ভাতা পাবেন না — অর্থাৎ সর্বনিম্ন ভাতা নির্ধারণ করা হয়েছে ৪,০০০ টাকা, আর সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই মহার্ঘ ভাতা ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই কার্যকর হতে পারে।তবে ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হবে।
পেনশনভোগীরাও এ সুবিধা পাবেন। ভাতাটি ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সঙ্গে যোগ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।এ জন্য সরকারের উন্নয়ন বাজেট থেকে অর্থায়ন কমিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেছেন,“চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। নির্দিষ্ট হারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
২০১৫ সালের জাতীয় বেতন স্কেল কার্যকরের পর থেকে এ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে।
কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরে চাকরিজীবীদের মধ্যে বেতন সমন্বয়ের দাবি জোরালো হয়ে উঠেছিল।
সরকার গঠিত কমিটি বিষয়টি পর্যালোচনা করে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী নতুন মহার্ঘ ভাতার প্রস্তাব দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?