ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রতিদিন ৪-৫টি বিস্কুট খেলেই হতে পারে স্বাস্থ্যঝুঁকি ও মারাত্মক বিপদ

২০২৫ অক্টোবর ২১ ১৪:৪৩:০০

প্রতিদিন ৪-৫টি বিস্কুট খেলেই হতে পারে স্বাস্থ্যঝুঁকি ও মারাত্মক বিপদ

অনেকেই আছেন যারা দিনে বেশ কয়েকবার চা বা কফির সঙ্গে বিস্কুট খেয়ে থাকেন। কখনো অফিসে কাজের ফাঁকে, কখনো গল্প করতে করতে, কখনো বা না জেনেই অভ্যাসবশত ৪-৫টি বিস্কুট খাওয়া হয়ে যায়। কিন্তু নিয়মিত অতিরিক্ত বিস্কুট খাওয়া শরীরের জন্য হতে পারে ক্ষতিকর।

বিস্কুটের মূল উপাদান—ময়দা, চিনি ও বেকিং সোডা—তিনটিই স্বাস্থ্যহানিকর উপাদান।চিনির উচ্চ মাত্রার কারণে রক্তে গ্লুকোজ বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। আবার ময়দা বা রিফাইন্ড ফ্লাওয়ার হজমে ব্যাঘাত ঘটাতে পারে। এতে গ্যাস, অ্যাসিডিটি এমনকি অন্ত্রের প্রদাহের আশঙ্কাও থাকে।

শুধু তাই নয়, অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে বাড়তে পারে ওজন, কারণ এগুলোতে চর্বি ও ক্যালরিও কম নয়। বিশেষজ্ঞদের মতে, বিস্কুটে থাকা কিছু উপাদান শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা দীর্ঘমেয়াদে নানা ধরনের জটিলতার জন্ম দিতে পারে।

বিশেষভাবে সতর্ক থাকতে হবে আইবিএস (Irritable Bowel Syndrome)-এ আক্রান্ত ব্যক্তিদের। তাদের জন্য অতিরিক্ত বিস্কুট খাওয়া হতে পারে বিপজ্জনক।

স্বাস্থ্যকর উপায়ে বিস্কুট খেতে চাইলে দিনে ১-২টি সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে। চেষ্টা করুন অতিরিক্ত চিনি, ক্রিমযুক্ত কিংবা খুব মসলাদার বিস্কুট এড়িয়ে চলার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত