ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
হার্ট ভালো রাখতে ভিটামিন ডি কেন জরুরি?
বর্তমানে বিশ্বজুড়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হার্ট অ্যাটাকজনিত মৃত্যুও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। হৃদরোগের পেছনে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা বড় ভূমিকা রাখে। পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন ও শরীরচর্চার অভাবের কারণে অল্প বয়সেও বাড়ছে হৃদরোগের ঝুঁকি।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিচিত কারণের বাইরে ভিটামিন ডি-এর ঘাটতিও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। সাধারণত গাঁটে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা ভিটামিন ডি ঘাটতির লক্ষণ হিসেবে দেখা যায়।
ভিটামিন ডি শুধু হাড়ের সুস্থতার জন্য নয়, হৃদস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ।
এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কার্ডিওভাসকুলার কার্যক্রম উন্নত করতে ভূমিকা রাখে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে এবং ভালো কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতে সাহায্য করতে পারে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও এটি সহায়ক ভূমিকা রাখে।বিশেষজ্ঞদের মতে, শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমতে পারে।
ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে প্রতিদিন সকালে ১৫ থেকে ৩০ মিনিট রোদে থাকা উপকারী। এছাড়া খাদ্যতালিকায় দুধ, ডিম, মাশরুম, মুরগির মাংস ও সামুদ্রিক মাছ রাখলে উপকার পাওয়া যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)