ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬ শুরুর আগেই বড় ধরনের বিতর্কে জড়িয়েছে চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ফ্র্যাঞ্চাইজিটির এক মালিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্ত ইউনিট। এই দলেই খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
শুক্রবার (১৭ জুলাই) এলপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনের ঠিক আগে এই ঘটনার খবর প্রকাশ্যে আসে। শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, খেলাধুলাসংক্রান্ত দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে জাফনা কিংসের এক মালিককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তার পরিচয় এখনই প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তদন্ত এখনও চলমান। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ শেষে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে না বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কায় ক্রীড়াঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন কার্যকর রয়েছে। দেশটির ‘প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট’ অনুযায়ী ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং কিংবা যেকোনো ধরনের কারচুপি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডের বিধানও রয়েছে।
এবারের এলপিএলে অংশ নিচ্ছেন পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার। জাফনা কিংসের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। অন্যদিকে গল গ্যালান্টসের হয়ে মাঠে নামছেন মেহেদী হাসান মিরাজ। কলম্বো ক্যাপস দলে জায়গা পেয়েছেন পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসেরও গল গ্যালান্টসের হয়ে খেলার কথা ছিল। তবে চোটের কারণে তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। তার পরিবর্তে উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে নেওয়ার চেষ্টা করছে গল গ্যালান্টস।
টুর্নামেন্ট শুরুর আগেই এমন ঘটনায় এলপিএলকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে এখন পর্যন্ত অভিযোগটি তদন্তাধীন এবং জাফনা কিংসের ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ফলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এই তদন্তের অগ্রগতির দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)