ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার একাদশে চমক! দুটি পরিবর্তন

২০২৬ জুলাই ১৯ ১৪:৩৪:০২

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার একাদশে চমক! দুটি পরিবর্তন

২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণে আজ স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। শিরোপা ধরে রাখার এই লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জোর আলোচনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর তথ্য অনুযায়ী, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো দলের মূল কাঠামো ভাঙতে চান না স্কালোনি। তবে ফাইনালের আগে দুটি পজিশনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে বড় আলোচনা রাইটব্যাক পজিশন নিয়ে। সেমিফাইনালে নাহুয়েল মোলিনার দিক থেকেই ইংল্যান্ড তাদের একমাত্র গোলটি আদায় করে নেয়। পরে বদলি হিসেবে মাঠে নেমে গঞ্জালো মন্তিয়েল রক্ষণে দারুণ পারফরম্যান্স দেখান। সেই কারণেই গুরুত্বপূর্ণ ফাইনালে শুরু থেকেই মন্তিয়েলকে খেলানোর কথা ভাবছেন স্কালোনি।

মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে জায়গা হারিয়েছিলেন রদ্রিগো ডি পল। তার জায়গায় খেলেন জুলিয়ানো সিমিওনে। তবে বেঞ্চ থেকে নেমে ডি পলও নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছিলেন। ফলে এই পজিশনে শেষ মুহূর্ত পর্যন্ত কোচের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।

এছাড়া জিওভান্নি লো সেলসোকেও একাদশে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। শেষ অনুশীলনে কোচের বিশেষ জার্সি পাওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন তিনি। যদি লো সেলসো শুরু থেকেই সুযোগ পান, তাহলে লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চে বসতে হতে পারে।

অন্যদিকে অধিনায়ক লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজের জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে এই ফুটবলাররাই দলের মূল ভরসা ছিলেন।

টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো কীর্তির পাশে নাম লেখানোর সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। তাই স্পেনের বিপক্ষে স্কালোনি অভিজ্ঞতা ও ভারসাম্যের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত