ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কোলেস্টেরল থেকে ডায়াবেটিস স্বাস্থ্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে ইসবগুল

২০২৫ নভেম্বর ২৫ ২০:৩৩:২০

কোলেস্টেরল থেকে ডায়াবেটিস স্বাস্থ্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে ইসবগুল

প্লান্টাগো ওভাটা উদ্ভিদের বীজের খোসা থেকে তৈরি সাইলিয়াম বা ইসবগুল এক ধরনের প্রাকৃতিক আঁশ। কোলেস্টেরল কমানো, রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও হজমশক্তি উন্নত করার মতো নানা উপকারিতার জন্য এটি দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। ওভার-দ্য-কাউন্টার ওষুধ হিসেবেও ইসবগুলার খোসা ‘ফাইবোগেল’ নামে পাওয়া যায়।

হেলথলাইনের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ইসবগুল শরীরের হৃদযন্ত্র, অগ্ন্যাশয়সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যকারিতা বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইসবগুল একটি বাল্ক-ফর্মিং ল্যাক্সেটিভ, যা অন্ত্রে পানি শোষণ করে মল নরম করে এবং স্বাভাবিকভাবে বের হতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য কমে এবং হেমোরয়েড ও অ্যানাল ফিশারের ঝুঁকিও হ্রাস পায়।

গবেষণায় দেখা গেছে, সাইলিয়ামের মতো দ্রবণীয় আঁশ কোলেস্টেরল নিয়ন্ত্রণে বিশেষ কার্যকর। ২০১৭ সালের এক পর্যালোচনা অনুযায়ী, প্রতিদিন ৬ থেকে ১৫ গ্রাম সাইলিয়াম গ্রহণ করলে খারাপ কোলেস্টেরল (এলডিএল) ২৪ শতাংশ এবং মোট কোলেস্টেরল সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানায়, উচ্চ কোলেস্টেরল হৃদরোগ, ডায়াবেটিস, করোনারি আর্টারি ডিজিজ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

কিছু গবেষণায় ইসবগুল রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে বলে উল্লেখ আছে। তবে খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) জানিয়েছে, ডায়াবেটিস চিকিৎসায় ইসবগুল ব্যবহারের পক্ষে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। তাই ডায়াবেটিস রোগীদের ইসবগুল গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত