ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
দাঁতের যত্নে অবহেলা, বাড়াচ্ছে স্ট্রোকের ঝুঁকি
দাঁতের যত্ন শুধু মুখের সৌন্দর্যের জন্য নয়, এটি শরীরের সার্বিক স্বাস্থ্যের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত—বিশেষ করে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকির সঙ্গে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মাড়ির রোগ ও দাঁতের ক্ষয় একসঙ্গে থাকলে ইস্কেমিক স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় প্রায় ৮৬ শতাংশ।
গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ২০২৫ সালে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক জার্নাল Neurology-তে প্রকাশিত হয় এই প্রতিবেদন।
গবেষকদের মতে, গুরুতর মাড়ির রোগে মুখগহ্বরে যে ব্যাকটেরিয়া ও প্রদাহ সৃষ্টি হয়, তা রক্তপ্রবাহে মিশে গিয়ে ধমনির দেয়াল সংকুচিত করে এবং ব্লক তৈরি করে। ফলে হৃদ্রোগ ও মস্তিষ্কে রক্তপ্রবাহজনিত জটিলতা—বিশেষ করে ইস্কেমিক স্ট্রোক—এর আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়।
বাংলাদেশে দাঁতের রোগের পরিস্থিতিও উদ্বেগজনক। ন্যাশনাল ওরাল হেলথ সার্ভে অনুযায়ী, ১৫ বছর বয়সীদের ৬২ শতাংশ, ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের প্রায় ৭৯ শতাংশ, আর ৬৫ বছরের বেশি বয়সীদের ৮৫ শতাংশ দাঁতের সমস্যায় ভোগেন।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত দাঁতের পরিচর্যা এই ঝুঁকি অনেকাংশে কমাতে পারে। প্রতিদিন দুইবার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা, প্রতিদিন একবার ডেন্টাল ফ্লস ব্যবহার, চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা ও প্রতি ছয় মাসে একবার দাঁতের চিকিৎসকের কাছে রুটিন চেকআপ—এই অভ্যাসগুলো রক্তনালির স্বাস্থ্যের জন্যও উপকারী।
এছাড়া ধূমপান ও তামাকজাত পণ্য পরিহার করা, পর্যাপ্ত পানি পান করা এবং মুখের আর্দ্রতা বজায় রাখা দাঁত ও মাড়িকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল