ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
তরুণদের মধ্যে বাড়ছে পপকর্ন ব্রেন সিনড্রোম: যেভাবে বুঝবেন লক্ষণ
ডিজিটাল যুগে স্মার্টফোন স্ক্রল, শর্ট ভিডিও ও রিলের নেশা ক্রমেই মানুষের মনোযোগ ও আচরণে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুতগতির কনটেন্ট ব্যবহারের ফলে তৈরি এক ধরনের মানসিক অবস্থাকে বলা হচ্ছে ‘পপকর্ন ব্রেন সিনড্রোম’। বিশেষ করে কিশোর ও তরুণদের মধ্যে এই প্রবণতা দ্রুত বেড়ে চলছে।
এই অবস্থায় মস্তিষ্কে একের পর এক উত্তেজনার ছোট ছোট ঢেউ তৈরি হয়—যেমন মাইক্রোওয়েভে পপকর্ন ফেটে যাওয়ার মতো। ফলে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়, গভীর চিন্তা বা ধীরে কাজ করার ক্ষমতা কমে আসে। মন এক কাজ থেকে আরেক কাজে দ্রুত ছুটে যায়।
লক্ষণদীর্ঘক্ষণ পড়াশোনা বা কাজে মনোযোগ ধরে রাখতে না পারা
ফোন ছাড়া সময়গুলো শূন্য বা অস্বস্তিকর মনে হওয়া
ঘুমের মান কমে যাওয়া
সহজে বিরক্ত হওয়া ও কথোপকথনে মনোযোগ হারানো
মন খারাপ, অস্থিরতা ও মনোযোগের ভাঙন
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ সমস্যা অবহেলা করলে পড়াশোনা, কাজ এমনকি ব্যক্তিগত সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ঝুঁকিতে কারা
অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী কিশোর–তরুণ
যারা একই সঙ্গে একাধিক গ্যাজেটে কাজ করেন
নিয়মিত সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় কাটান
কিশোরদের মস্তিষ্ক এখনো বিকাশমান হওয়ায় স্ক্রিন–নেশা তাদের মনোযোগ, ঘুম ও মানসিক স্বাস্থ্যে আরো বেশি ক্ষতি করতে পারে।
প্রতিরোধের উপায়
দৈনিক স্ক্রিন–টাইম সীমিত রাখা ও নোটিফিকেশন কমিয়ে দেওয়া
প্রতিদিন কিছু সময় সম্পূর্ণ ডিজিটাল–ফ্রি রাখা
ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়ন, হাঁটাহাঁটি বা বই পড়া
প্রযুক্তি ব্যবহার করা, কিন্তু নিজের নিয়ন্ত্রণে
বিশেষজ্ঞরা বলছেন, ‘পপকর্ন ব্রেন’ এখনো চিকিৎসাজনিত রোগ নয়, তবে এটি আধুনিক জীবনযাপনের একটি চ্যালেঞ্জ। সচেতন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই এ সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)