ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
শীতকালীন অ্যালার্জি ও সর্দি দূর করুন ঘরোয়া তিন টোটকায়
শীতের আগমনে অ্যালার্জি, সর্দি, কাশি ও গলা ব্যথার সমস্যা বেড়ে যায় অনেকেরই। বিশেষ করে যাদের অ্যালার্জিক রাইনিটিস আছে, তারা এই সময়ে বেশি ভোগেন। শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। অনেকেই এ সময় ওষুধ বা অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করেন, যা সাময়িক উপশম দিলেও পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থেকে যায়।
আগের দিনে কিন্তু সর্দি-কাশি হলে ঘরোয়া উপায়েই চিকিৎসা করা হতো। প্রাকৃতিক উপাদানেই তৈরি করা হতো আয়ুর্বেদিক পানীয় বা টোটকা, যা কাশির সিরাপের চমৎকার বিকল্প হতে পারে। এই পানীয় শুধু উপসর্গ কমায় না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
চলুন জেনে নিই তিনটি কার্যকর ঘরোয়া টোটকার রেসিপি—
১. আদা-তুলসির টোটকা
উপকরণ: ১ ইঞ্চি আদা কুচি, ৮–১০টি তুলসি পাতা, ১ চা চামচ মধু, আধ চা চামচ গোলমরিচ গুঁড়োপ্রণালী: ৫০০ মিলিলিটার পানি ফোটান। তাতে আদা, তুলসি পাতা ও গোলমরিচ মিশিয়ে দিন। পানি অর্ধেক হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে মধু মিশিয়ে পান করুন।উপকারিতা: সর্দি-কাশি, টনসিলের ব্যথা ও গলা পরিষ্কার রাখতে সাহায্য করে।
২. লেবু-মধু-দারচিনির টোটকা
উপকরণ: ১ ইঞ্চি দারচিনি, ১ চা চামচ লেবুর রস, ১–২ চামচ মধুপ্রণালী: পানি ফোটান, তাতে দারচিনি দিন। ফুটে গেলে ছেঁকে ঠান্ডা করুন। এরপর লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন।উপকারিতা: গলা ব্যথা কমায়, শরীর উষ্ণ রাখে, ইমিউনিটি বাড়ায়।
৩. হলুদ-লবঙ্গের টোটকা
উপকরণ: আধ ইঞ্চি কাঁচা হলুদ বাটা বা আধ চা চামচ হলুদগুঁড়ো, ২–৩টি লবঙ্গ, ১টি এলাচ, আধ ইঞ্চি দারচিনি, ১ চা চামচ মধুপ্রণালী: পানি গরম করে সব উপাদান দিন। ফুটে অর্ধেক হলে ছেঁকে ঠান্ডা করে মধু মেশান।উপকারিতা: গলা ব্যথা ও শ্বাসনালির সংক্রমণ দূর করে, শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করে।
এই ঘরোয়া টোটকাগুলো সাধারণ সর্দি-কাশিতে উপকারী হলেও, উচ্চ জ্বর বা দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মধু এক বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো নিষেধ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী