ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মিষ্টি আলুর ৬ টি চমকপ্রদ গুন যা আপনার শরীরে জন্য অনেক উপকারী

২০২৬ জানুয়ারি ২৯ ১৯:৫৯:১৫

মিষ্টি আলুর ৬ টি চমকপ্রদ গুন যা আপনার শরীরে জন্য অনেক উপকারী

শীতকালে সেদ্ধ বা পোড়া মিষ্টি আলুর ঘ্রাণ অনেকের প্রিয়। কিন্তু কি জানেন, এই সাধারণ খাবারটির মধ্যে লুকিয়ে আছে চমকপ্রদ স্বাস্থ্যগুণ? মিষ্টি আলু ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো থেকে শুরু করে চোখ, মস্তিষ্ক ও হজমশক্তি ভালো রাখতেও সাহায্য করে।

৬টি উপকারিতা:

পুষ্টিগুণে ভরপুর: এক কাপ (প্রায় ২০০ গ্রাম) সেদ্ধ বা পোড়া মিষ্টি আলুতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট।

হজমশক্তি ভালো রাখে: দুই ধরনের আঁশ (দ্রবণীয় ও অদ্রবণীয়) কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে।

ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য: বেগুনি মিষ্টি আলুর অ্যান্থোসায়ানিন ক্যানসার কোষের বৃদ্ধির গতিকে ধীর করতে পারে।

চোখের জন্য উপকারী: হলুদ বা কমলা রঙের মিষ্টি আলুর বিটা ক্যারোটিন ভিটামিন এ-তে রূপান্তরিত হয়ে দৃষ্টিশক্তি বজায় রাখে।

মস্তিষ্কের জন্য ভালো: বেগুনি মিষ্টি আলুর অ্যান্টি-অক্সিডেন্ট মস্তিষ্কের কোষ রক্ষা করতে সাহায্য করতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন এ-র কারণে রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী হয় এবং অন্ত্রের স্বাস্থ্যও বজায় থাকে।

খাবারে ব্যবহার:মিষ্টি আলু সেদ্ধ, ভাপা, ভাজি বা ভুনা—সবভাবেই খাওয়া যায়। অল্প তেল (যেমন অলিভ অয়েল) দিয়ে রান্না করলে বিটা ক্যারোটিন শরীরে ভালোভাবে শোষিত হয়।

মিষ্টি আলু সস্তা, সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর—হজম, চোখ, মস্তিষ্ক ও রোগ প্রতিরোধের জন্য আদর্শ খাবার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ