ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ জিতে কত কোটি টাকা পেলো স্পেন, জানুন

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ জুলাই ২০ ০৪:৩২:৩৫

বিশ্বকাপ জিতে কত কোটি টাকা পেলো স্পেন, জানুন

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে শুধু ইতিহাসই গড়েনি স্পেন, একই সঙ্গে বিশাল অঙ্কের প্রাইজমানিও নিজেদের করে নিয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে লা রোজা। শিরোপার পাশাপাশি ফিফার পক্ষ থেকে ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার পেয়েছে স্পেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি টাকার সমান।

ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনাও খালি হাতে ফিরছে না। লিওনেল মেসিদের দল পেয়েছে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৩ কোটি টাকা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপা ধরে রাখতে না পারলেও বড় অঙ্কের অর্থ পুরস্কার অর্জন করেছে আলবিসেলেস্তেরা।

তৃতীয় স্থান নিশ্চিত করা ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যার মূল্য প্রায় ৩৫৭ কোটি টাকা। অন্যদিকে চতুর্থ হওয়া ফ্রান্সের প্রাইজমানি ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৭ কোটি টাকার সমান।

বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জন্য আগের আসরের তুলনায় আরও বড় অঙ্কের অর্থ বরাদ্দ রেখেছিল ফিফা। মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও এবারের বিশ্বকাপ ছিল অন্যতম লাভজনক আসর। ফলে শিরোপা জয়ের আনন্দের সঙ্গে বিশাল অঙ্কের প্রাইজমানিও স্পেনের সাফল্যকে আরও স্মরণীয় করে তুলেছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রাইজমানি (শীর্ষ চার দল):

চ্যাম্পিয়ন (স্পেন): ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬১০ কোটি টাকা)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত