ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ডায়াবেটিস থাকলে সকালে কী পান করবেন জানুন স্বাস্থ্যকর বিকল্প
ডায়াবেটিস নিয়ে জীবনযাপন সহজ নয়। শুধু পছন্দের খাবার বাদ দিলেই হয় না, দিনের শুরুটাও করতে হয় বাড়তি সতর্কতার সঙ্গে। ঘুম থেকে উঠে দুধ-চিনি দেওয়া কড়া চা কিংবা ব্রেকফাস্টে ফলের জুস বা কর্নফ্লেক্স—এসবই রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে।
অথচ সকালে শরীরের প্রয়োজন হয় পর্যাপ্ত হাইড্রেশন ও শক্তি। চা-কফি বাদ দিয়ে সেই চাহিদা পূরণ করা সম্ভব কীভাবে? বিশেষজ্ঞদের মতে, কিছু স্বাস্থ্যকর পানীয় রয়েছে, যা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ এবং উপকারী।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে যেসব পানীয় উপকারী
হালকা গরম লেবুর পানিদিনের শুরুতে খালি পেটে হালকা গরম লেবুর পানি খেতে পারেন। এক কাপ গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পানীয়। এটি রক্তে শর্করার মাত্রার উপর তেমন প্রভাব ফেলে না। পাশাপাশি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে।
গ্রিন টিচা দিয়ে দিন শুরু করতে চাইলে গ্রিন টি হতে পারে ভালো বিকল্প। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাটেচিন ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। গ্রিন টি প্রদাহ কমাতে সাহায্য করে, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমায়।
দারুচিনির পানিএক গ্লাস পানিতে এক চা-চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে হালকা ফুটিয়ে নিন। স্বাদে সামান্য মিষ্টি হলেও দারুচিনি রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকর। এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে। সকালে দারুচিনির পানি খেলে সুগারের ওঠানামা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে।
ভেষজ পানীয়পুদিনা পাতার পানীয়, আদা দিয়ে লিকার চা কিংবা আদা-তুলসির পানীয় ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী। এই ভেষজ পানীয়গুলি হজমে সহায়তা করে, শরীরে এনার্জি জোগায় এবং রক্তে শর্করার মাত্রার উপর তেমন প্রভাব ফেলে না।
সবজির জুসলাউয়ের রস, পালং শাকের স্মুদি বা শসার রসের মতো সবজিভিত্তিক পানীয় ভিটামিন, মিনারেল ও ফাইবারে ভরপুর। এগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ওজন বাড়ার ঝুঁকি কমায়। তবে এই জুসগুলি বাড়িতেই বানিয়ে খাওয়াই সবচেয়ে ভালো।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শুধু খাবার নয়, পানীয় বাছাইও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরু যদি স্বাস্থ্যকর পানীয় দিয়ে করা যায়, তা হলে রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা অনেকটাই সহজ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল