ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

তারুণ্য ধরে রাখতে চান,দামি ট্রিটমেন্ট নয় নিয়মিত খান এই খাবারগুলি

২০২৬ জানুয়ারি ১০ ১৫:৪৮:২৬

তারুণ্য ধরে রাখতে চান,দামি ট্রিটমেন্ট নয় নিয়মিত খান এই খাবারগুলি

ত্বকের তারুণ্য ধরে রাখতে বর্তমানে বিশ্বজুড়ে অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট নিয়ে ব্যাপক চর্চা চলছে। তবে এসব ট্রিটমেন্টের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দামি ট্রিটমেন্টের বদলে যদি খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর ও সুষম হয়, তা হলে স্বাভাবিকভাবেই ত্বকে বার্ধক্যের ছাপ পড়ার গতি ধীর হয়ে আসে।

স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে এখন প্রাকৃতিক উপায়েই সুস্থ থাকার প্রবণতা বাড়ছে। ত্বক উজ্জ্বল রাখা ও বয়সের ছাপ ঠেকাতে তাই খাবারদাবারের দিকেই বেশি নজর দেওয়া প্রয়োজন।

কানাডা নিবাসী নেটপ্রভাবী ও ফিটনেস প্রশিক্ষক ড্যান গো সম্প্রতি নিজের সমাজমাধ্যমে বার্ধক্য রোধে সহায়ক একটি খাদ্যতালিকা প্রকাশ করেছেন। তার সঙ্গে বাঙালির পরিচিত কয়েকটি খাবারও যুক্ত করলে ত্বকের যত্ন নেওয়া আরও সহজ হয়ে উঠতে পারে।

ত্বকে বার্ধক্যের ছাপ রোধ করতে যেসব খাবার জরুরি

কোলাজেন বাড়াতে সহায়ক খাবারডিম, আঙুর, কুমড়োর বীজ, টেংরির স্যুপ, আখরোট, আমন্ড, কাজু, রসুন, ভিটামিন সি-যুক্ত ফল ও প্রোটিনসমৃদ্ধ খাবার কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন ত্বক, হাড় ও পেশির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ৩০ বছরের পর থেকে শরীরে কোলাজেন উৎপাদন কমে যাওয়ায় খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবারবেদানা, আঙুর, ব্লুবেরি, বিভিন্ন রঙিন ফল ও শাকসবজি অ্যান্টি-অক্সিড্যান্টের ভালো উৎস। এগুলি ফ্রি র‍্যাডিকালের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে, বলিরেখা পড়ার গতি কমায় এবং ত্বক উজ্জ্বল রাখে।

কোষের যত্ন নেয় যেসব খাবারগ্রিন টি, অলিভ অয়েল ও বিনস জাতীয় খাবার কোষে পুষ্টির জোগান দেয় এবং কোষের ক্লান্তি দূর করতে সাহায্য করে। এর ফলে ত্বক ও শরীর নতুন করে শক্তি পায়।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎসচিয়া বীজ, তিসির বীজ, আখরোট, ঘি, পমফ্রেট, কাতলা, ইলিশ, স্যামন ও সার্ডিন মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এটি ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে, প্রদাহ কমায় এবং প্রাকৃতিক ময়েশ্চারাইজারের মতো কাজ করে।

পেট ভালো রাখে এমন খাবাররসুন, অ্যাসপারাগাস, কিমচি, টক দই, হলুদ, আদা ও জিরে হজমশক্তি বাড়ায়। পেট ভালো থাকলে ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ত্বককে দীর্ঘদিন টানটান রাখতে সাহায্য করে এই খাবারগুলি।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ ত্বকের জন্য শুধু বাইরের যত্ন নয়, শরীরকে ভিতর থেকে সুস্থ রাখাও জরুরি। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খেলে বয়সের ছাপ ধীরে পড়বে এবং ত্বক থাকবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ