ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
টানা বসে কাজেই বাড়ছে কোষ্ঠকাঠিন্য বিশেষজ্ঞ বলছেন কীভাবে মিলবে সমাধান
চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, নিয়মিত ওঠা-বসা ও হাঁটাহাটি অন্ত্রের পেশিকে সক্রিয় রাখে, যা খাওয়ার বর্জ্যকে দ্রুত কোলনের দিকে ঠেলে দিতে সাহায্য করে। টানা অনেকক্ষণ চেয়ার বসে কাজ করলে সেই কার্যকারিতা কমে যায়।
দীর্ঘক্ষণ একই অবস্থায় বসে থাকলে—
পেশির নড়াচড়া কমে যায়
পরিপাকপ্রক্রিয়া ধীর হয়ে পড়ে
রক্তসঞ্চালনও বাধাপ্রাপ্ত হয়
ফলে মল দীর্ঘ সময় কোলনে আটকে থাকে এবং শক্ত হয়ে যায়, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়িয়ে তোলে।
গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত মাঝারি মাত্রার শরীরচর্চা—যেমন দ্রুত হাঁটা বা হালকা দৌড়—অন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং পেট পরিষ্কারের প্রক্রিয়া সহজ করে। অন্যদিকে পর্যাপ্ত ঘুম না হলে হজমব্যবস্থাও ব্যাহত হয়, যার সরাসরি প্রভাব পড়ে পেটের স্বাস্থ্যে।
কোন অভ্যাসগুলি সমস্যাকে আরও খারাপ করে?
ঘণ্টার পর ঘণ্টা নড়াচড়া না করে বসে থাকা
ফাইবারসমৃদ্ধ প্রাতরাশ বাদ দেওয়া
খাওয়ার সময় অনিয়ম বা দেরিতে খাওয়া
বেগ এলেও শৌচালয়ে না যাওয়া
টয়লেটে বসে মোবাইলে মনোনিবেশ করা
দিনে খুব কম পানি পান করা
সমাধান কী ভাবে সম্ভব? বিশেষজ্ঞদের ৬ পরামর্শ১) প্রতি ৪০–৪৫ মিনিটে উঠে হাঁটুন
৩–৪ মিনিট হাঁটাহাটি করলে পেশি সক্রিয় থাকে এবং অন্ত্রের নড়াচড়াও স্বাভাবিক হয়। কোমর ও কাঁধের ব্যথাও কমে।
২) খাওয়ার পর নির্ধারিত সময়ে টয়লেটে যান
প্রাতরাশ বা দুপুরের খাবারের আধঘণ্টা পরে শৌচালয়ে গেলে মলত্যাগের প্রবণতা নিয়ন্ত্রণে থাকে। বেগ চেপে রাখা উচিত নয়।
৩) পর্যাপ্ত জল পান করুন
জল কম খেলেই মল শক্ত হয়ে যায়। ডেস্কে বড় বোতল রাখুন, নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন। ঈষদুষ্ণ জল গ্যাসের সমস্যা কমায়।
৪) নিয়মিত শরীরচর্চা করুন
লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। সকালে বা সন্ধ্যায় দ্রুত হাঁটা পেট পরিষ্কার করতে কার্যকর।
৫) প্রতিদিনের খাদ্যতালিকায় ফাইবার বাড়ান
পেঁপে, কলা, তিসি ও চিয়ার মতো ফাইবারসমৃদ্ধ খাবার অন্ত্রে চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। রাঙা আলুও এই ক্ষেত্রে উপকারী।
৬) ঠিক সময়ে ঘুমান ও নিয়ম মানুন
ঘুমের গণ্ডগোল হজমে প্রভাব ফেলে। তাই নিয়মিত ঘুম, নিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া ও দৈনিক নড়াচড়া—সব মিলেই বজায় থাকে পেটের স্বাস্থ্য।
নিয়মিত নড়াচড়া, যথেষ্ট জল, ফাইবারসমৃদ্ধ খাবার এবং সঠিক জীবনযাপন—এই চারটি অভ্যাস বজায় রাখতে পারলেই দীর্ঘক্ষণ বসে কাজের পরেও কোষ্ঠকাঠিন্য এড়ানো সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)