ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

৫ ধরনের মানুষের জন্য পেঁপে খাওয়া হতে পারে বিপজ্জনক

২০২৫ নভেম্বর ২৫ ২১:১৬:৪৫

৫ ধরনের মানুষের জন্য পেঁপে খাওয়া হতে পারে বিপজ্জনক

পেঁপে আমাদের দৈনন্দিন খাবারের পরিচিত ফল। হজম সহজ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ত্বক উজ্জ্বল রাখার জন্য এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। পেঁপেতে আছে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পাচক এনজাইম পাপেইন, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সব ফল সব মানুষের জন্য সমানভাবে উপকারী হয় না। বিশেষ করে কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য পেঁপে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সম্প্রতি ভারতের জাতীয় স্বাস্থ্য সংস্থা, সায়েন্স ডাইরেক্ট এবং ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের গবেষণায় উঠে এসেছে যে পাঁচ ধরনের মানুষের জন্য পেঁপে বিপজ্জনক হতে পারে।

১. ল্যাটেক্স অ্যালার্জিতে ভোগা মানুষপেঁপেতে থাকা চিটিনেজ প্রোটিন ল্যাটেক্স অ্যালার্জি রোগীদের জন্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। হাঁচি, চুলকানি এবং শ্বাসকষ্টের ঝুঁকি থাকে।

২. গর্ভবতী নারীকাঁচা বা আধাপাকা পেঁপে গর্ভাবস্থায় গর্ভাশয়ে সংকোচন সৃষ্টি করতে পারে, যা প্রাকমেয়াদি প্রসবের ঝুঁকি বাড়ায়।

৩. হৃদরোগে ভোগা ব্যক্তিরাপেঁপেতে কিছু যৌগ হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে, যা হার্ট অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা বাড়াতে পারে।

৪. হাইপোথাইরয়েডিজমে আক্রান্তরাপেঁপের কিছু উপাদান থাইরয়েড হরমোনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে, ফলে ক্লান্তি, ওজন বৃদ্ধি এবং ঠান্ডা লাগার সমস্যা বাড়তে পারে।

৫. কিডনিতে পাথরের ঝুঁকি থাকা ব্যক্তিরাপেঁপেতে থাকা ভিটামিন সি শরীরে অক্সালেটে রূপান্তরিত হয়ে ক্যালসিয়াম অক্সালেট স্টোন তৈরি করতে পারে। অতিরিক্ত ভিটামিন সি কিডনির পাথরের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, এই পাঁচ ধরনের মানুষ পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত