ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুপুরে খাবার না খেলে শরীরে দেখা দিতে পারে এই ৫ মারাত্মক সমস্যা

২০২৬ জানুয়ারি ২৯ ১৭:৩৪:৩৯

দুপুরে খাবার না খেলে শরীরে দেখা দিতে পারে এই ৫ মারাত্মক সমস্যা

ব্যস্ত জীবনে অনেকেই দুপুরের খাবার এড়িয়ে যান। কেউ কাজের চাপে, কেউ আবার ইচ্ছাকৃতভাবেই লাঞ্চ স্কিপ করেন। কিন্তু এই অভ্যাস যে শরীরের জন্য কতটা ক্ষতিকর, তা অনেকেই বুঝতে পারেন না। নিয়মিত দুপুরে খাবার না খেলে ধীরে ধীরে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, দুপুরে না খেলে কী কী বিপদের আশঙ্কা থাকে—

১. গ্যাস ও অ্যাসিডিটির সমস্যাদীর্ঘক্ষণ না খেলে পেটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এর ফলে গ্যাস, অ্যাসিডিটি এমনকি স্টমাক আলসারের মতো সমস্যাও দেখা দিতে পারে।

২. অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাদুপুরে খাবার না খেলে পরে তীব্র ক্রেভিং তৈরি হয়। এর ফলেই সন্ধ্যা বা রাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি খেয়ে ফেলার প্রবণতা বাড়ে, যা মোটেই স্বাস্থ্যকর নয়।

৩. মাথাব্যথা ও মাইগ্রেনের ঝুঁকিঅনেকক্ষণ না খেলে মাথাব্যথা হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে যাঁদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

৪. বিপাকের হার কমে যাওয়া ও ওজন বৃদ্ধিনিয়মিত লাঞ্চ না করলে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যেতে পারে। ফলে ওজন বাড়ার সম্ভাবনাও তৈরি হয়।

৫. রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হওয়াদীর্ঘ সময় না খেলে সুগার লেভেল ওঠানামা করতে পারে। এর প্রভাব পড়তে পারে শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর।

সুতরাং, শরীর ভালো রাখতে প্রতিদিন সময়মতো দুপুরের খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ব্যস্ততা যতই থাকুক, নিজের স্বাস্থ্যের সঙ্গে আপস করা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ