ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রোজ সকালে দারচিনির পানি খেলেই কমবে ওজন, এড়িয়ে চলুন কয়েকটি ভুল
ওজন কমাতে সহায়ক এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা নিয়ম মেনে গ্রহণ করলে উপকার পাওয়া যায়। তেমনই একটি জনপ্রিয় মসলা হলো দারচিনি। দারচিনি মানবদেহের বিপাকের হার বাড়াতে সাহায্য করে, হজমশক্তি উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এসব কারণেই ওজন কমানোর ক্ষেত্রে দারচিনির পানি বেশ কার্যকর বলে মনে করেন পুষ্টিবিদরা।
দারচিনিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সহায়তা করে। এর ফলেও পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে এই মসলা।
তবে অনেকেই প্রতিদিন সকালে দারচিনির পানি খেলেও কাঙ্ক্ষিত ফল পান না। এর পেছনে রয়েছে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভুল। সেগুলো এড়িয়ে চললে দারচিনির উপকারিতা পুরোপুরি পাওয়া সম্ভব।
সঠিক প্রজাতির দারচিনি বেছে নিন
বাজারে সাধারণত দুই ধরনের দারচিনি পাওয়া যায়—সেলন ও ক্যাসিয়া। সেলন দারচিনি স্বাস্থ্যকর এবং এতে কমারিন নামক ক্ষতিকর উপাদানের মাত্রা কম থাকে। অন্যদিকে ক্যাসিয়া দারচিনিতে কমারিনের পরিমাণ বেশি, যা অতিরিক্ত গ্রহণ করলে লিভারের ক্ষতি করতে পারে।
সেলন দারচিনির রং হালকা বাদামি এবং স্বাদ তুলনামূলক মিষ্টি। ক্যাসিয়া দারচিনির রং গাঢ় ও স্বাদ ঝাল। যদিও সেলন দারচিনির দাম বেশি, তবু স্বাস্থ্যের জন্য এটিই নিরাপদ।
বেশি ফুটিয়ে খাবেন না
দারচিনি বেশি সময় ধরে ফুটালে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। দারচিনির পানি বা চা বানানোর সময় হালকা গরম পানিতে দারচিনি ভিজিয়ে রাখাই যথেষ্ট। রান্নার ক্ষেত্রেও একেবারে শেষে দারচিনি ব্যবহার করলে এর গুণাগুণ বজায় থাকে।
গোটা দারচিনি ব্যবহার করুন
দারচিনির গুঁড়ার তুলনায় গোটা দারচিনি বেশি উপকারী। বাজার থেকে দারচিনি কেনার সময় গোটা দারচিনি কেনাই ভালো। বাড়িতে গুঁড়া করলেও অল্প পরিমাণে করুন, কারণ দীর্ঘদিন রেখে দিলে এর কার্যকারিতা কমে যায়।
মাত্রা ও সময় মেনে খান
দিনে ১–২ চা-চামচের বেশি দারচিনি গ্রহণ করা উচিত নয়। খাবারের আধা ঘণ্টা আগে দারচিনির পানি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। টানা এক মাস খাওয়ার পর কিছুদিন বিরতি নেওয়া প্রয়োজন। গরমকালে প্রতিদিন দারচিনি না খাওয়াই ভালো, কারণ এটি শরীর গরম করে।থাইরয়েড, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগের ওষুধ সেবন করলে দারচিনির পানি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওষুধের সঙ্গে এর পারস্পরিক প্রভাব সম্পর্কে জেনে নেওয়াও জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)