ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রতিদিন একটি গাজরেই মিলবে দেহ–ত্বকের বিস্ময়কর উপকার

২০২৫ নভেম্বর ২৫ ১৯:৫৩:১৩

প্রতিদিন একটি গাজরেই মিলবে দেহ–ত্বকের বিস্ময়কর উপকার

শীতের মৌসুমে টাটকা সবজির মধ্যে গাজর অন্যতম পুষ্টিকর খাবার। প্রতিদিন মাত্র একটি গাজর শরীর ও ত্বকের জন্য যে বিস্ময়কর উপকার দিতে পারে, তা অনেকেরই অজানা। পুষ্টিবিদদের মতে, গাজর চোখের সুরক্ষার পাশাপাশি হৃদ্‌যন্ত্র, রোগ প্রতিরোধক্ষমতা, ত্বক এবং এমনকি ক্যানসার প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে।

গাজরে থাকা উচ্চমাত্রার বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়ে চোখের কোষকে সুরক্ষা দেয়। এতে রাতকানা ও ড্রাই আই-এর ঝুঁকি কমে। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের তথ্য বলছে, নিয়মিত বিটা-ক্যারোটিন গ্রহণ বার্ধক্যজনিত দৃষ্টিহানিও কমাতে সাহায্য করে।

হৃদ্‌যন্ত্রের জন্য গাজর সমান উপকারী। এতে থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত গাজর খেলে কোলেস্টেরল ৫–১০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

ত্বকের সৌন্দর্য বাড়াতেও গাজর কার্যকর। বিটা-ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি, দূষণ ও ফ্রি র‌্যাডিক্যালের আক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। ফলে ত্বক উজ্জ্বল হয়, বয়সের ছাপ কম পড়ে।

এ ছাড়াও গাজরের ভিটামিন সি ও বিটা-ক্যারোটিন রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়। গাজরের ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এবং লিভারের ডিটক্স প্রক্রিয়া স্বাভাবিক রাখে।

ক্যানসারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে গাজর। বিভিন্ন গবেষণায় দেখা যায়, গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটা-ক্যারোটিন ও লুটেইন শরীরকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

কম ক্যালোরির খাবার হওয়ায় ওজন কমাতেও সহায়ক এই সবজি। পেট বেশি সময় ভরিয়ে রাখার ক্ষমতা থাকায় এটি স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবেও জনপ্রিয়।

বিশেষজ্ঞরা জানান, প্রতিদিন ১টি মাঝারি আকারের গাজর (৬০–৭০ গ্রাম) খাওয়া নিরাপদ এবং দৈনিক ভিটামিন এ–এর বড় অংশ পূরণ করতে সক্ষম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত