ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বয়স বাড়লেই হরমোনে প্রভাব, সুস্থ থাকতে মানুন এই নিয়মগুলো

২০২৬ এপ্রিল ২১ ১০:২২:১৭

বয়স বাড়লেই হরমোনে প্রভাব, সুস্থ থাকতে মানুন এই নিয়মগুলো

৪০ পার হওয়ার পর পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে—এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই হরমোনই মূলত পুরুষদের শারীরিক শক্তি, যৌনক্ষমতা ও মানসিক স্থিতির সঙ্গে জড়িত। বয়সের সঙ্গে এই পরিবর্তন স্বাভাবিক হলেও, মাত্রা অতিরিক্ত কমে গেলে তা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে।

চিকিৎসক ভ্যাসিলি ইলোপোলাস জানান, টেস্টোস্টেরন কমে গেলে ক্লান্তি, খিটখিটে মেজাজ, পেশি দুর্বলতা এবং যৌন আগ্রহ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ৪০-এর পর থেকেই সচেতন জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ অভ্যাস মেনে চললে এই হরমোনের ভারসাম্য অনেকটাই ঠিক রাখা সম্ভব—

প্রথমত, প্রতিদিন সকালে অন্তত ২০–৩০ মিনিট সূর্যের আলোতে হাঁটার অভ্যাস গড়ে তোলা দরকার। সূর্যালোক শরীরের জৈবিক ঘড়িকে সক্রিয় রাখে এবং স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা টেস্টোস্টেরনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

দ্বিতীয়ত, নিয়মিত শরীরচর্চা—বিশেষ করে ওজন নিয়ে ব্যায়াম—পেশিশক্তি বাড়ানোর পাশাপাশি টেস্টোস্টেরন বৃদ্ধিতেও সহায়ক। ৪০-এর পর পেশি ক্ষয় রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তৃতীয়ত, পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম না হলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ঘুম কম হলে টেস্টোস্টেরনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

এছাড়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা, ধূমপান ও মদ্যপান এড়ানো এবং মানসিক চাপ কম রাখা—এই বিষয়গুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পরিবর্তন মেনে নিয়ে সঠিক জীবনযাপনই পারে পুরুষদের সুস্থ ও সবল রাখতে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ