ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
উচ্চ রক্তচাপ নিয়েও নিরাপদ রোজা—জানুন বিশেষজ্ঞদের গোপন টিপস
উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারকে বলা হয় ‘নীরব ঘাতক’। অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই এটি হৃদ্রোগ, স্ট্রোক ও কিডনির জটিলতার ঝুঁকি বাড়ায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়ম মেনে চললে উচ্চ রক্তচাপের রোগীরাও নিরাপদে রোজা রাখতে পারেন। কাতারভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হামাদ মেডিক্যাল কর্পোরেশন জানিয়েছে, সচেতন খাদ্যাভ্যাস, নিয়মিত ওষুধ গ্রহণ ও জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলেই রমজান মাস সুস্থভাবে পার করা সম্ভব।
রোজার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি
রোজা শুরুর আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। কারও ওষুধের সময় বা মাত্রা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। বিশেষ করে যারা দিনে একাধিকবার ওষুধ সেবন করেন, তাদের ক্ষেত্রে ইফতার ও সেহরির মাঝের সময় অনুযায়ী নতুন সময়সূচি নির্ধারণ করা জরুরি।
ইফতার ও সেহরিতে কী খাবেন
বিশেষজ্ঞরা বলছেন, ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানিশূন্যতা রক্তচাপের তারতম্য ঘটাতে পারে। চিনি ছাড়া প্রাকৃতিক ফলের রস পান করা যেতে পারে।খাবারের তালিকায় রাখতে হবে পটাশিয়ামসমৃদ্ধ ফল ও শাকসবজি—যেমন কলা, কমলা, পালং শাক। সপ্তাহে অন্তত দুই দিন ওমেগা-৩ সমৃদ্ধ মাছ খাওয়া উপকারী। কম চর্বিযুক্ত দুধ বা দই ক্যালসিয়ামের চাহিদা পূরণে সহায়ক।
অন্যদিকে অতিরিক্ত লবণ, আচার, নোনতা বাদাম, ডুবো তেলে ভাজা খাবার ও প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলতে হবে। লাল মাংস যতটা সম্ভব কম খাওয়াই ভালো।
জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন
রমজান ধূমপান ছাড়ার জন্য আদর্শ সময়। ধূমপান রক্তচাপ দ্রুত বাড়িয়ে দেয়। পাশাপাশি সামান্য ওজন কমালেও রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রণে আসে।হালকা হাঁটাহাঁটি বা নিয়মিত ব্যায়াম উপকারী। তারাবির নামাজও শারীরিকভাবে সক্রিয় থাকতে সহায়তা করে।
সতর্ক সংকেত অবহেলা নয়
রোজা অবস্থায় যদি প্রচণ্ড মাথাব্যথা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা বা অতিরিক্ত দুর্বলতা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিয়মিত বাড়িতে রক্তচাপ মাপার অভ্যাস ঝুঁকি কমাতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, রমজান শুধু ইবাদতের মাস নয়; বরং এটি স্বাস্থ্যকর জীবনযাপনের একটি সুযোগ। সঠিক পরিকল্পনা ও সচেতনতা থাকলে উচ্চ রক্তচাপ নিয়েও নিরাপদে রোজা পালন করা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)