ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রান্নাঘরের এক মসলাতেই লুকিয়ে শ্বাসকষ্ট ও হার্টের রোগের সমাধান

২০২৬ জানুয়ারি ১৫ ১৫:৪৮:১২

রান্নাঘরের এক মসলাতেই লুকিয়ে শ্বাসকষ্ট ও হার্টের রোগের সমাধান

রান্নাঘরে ব্যবহৃত নানা মসলার মধ্যে বড় এলাচ বা কালো এলাচ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, শরীর সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বহু শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই মসলা হজমশক্তি বাড়ানো থেকে শুরু করে শ্বাসযন্ত্র ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়।

কালো এলাচে রয়েছে অপরিহার্য তেল, অ্যান্টি-অক্সিডেন্ট ও সিনেওল নামের একটি যৌগ, যা শরীরের নানা উপকারে আসে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে বড় এলাচ গ্রহণ করলে হজমজনিত নানা সমস্যা থেকে স্বস্তি মিলতে পারে।

হজমশক্তি বজায় রাখতে বড় এলাচ পাকস্থলীর হজমকারী রস সক্রিয় করে। ফলে গ্যাস, পেট ফাঁপা ও বদহজমের সমস্যা কমে। এ কারণে ভারী ও ভাজাপোড়া খাবারে বড় এলাচ ব্যবহার করা হয়।

শ্বাসকষ্ট কমাতেও বড় এলাচ কার্যকর ভূমিকা রাখে। এতে থাকা সিনেওল শ্বাসনালি পরিষ্কার করতে সহায়তা করে বলে ধারণা করা হয়। ফলে কাশি, সর্দি ও বুকে কফ জমার সমস্যা হ্রাস পেতে পারে।

এছাড়া বড় এলাচের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এটি মুখের দুর্গন্ধ দূর করতে এবং দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

হৃৎপিণ্ডের স্বাস্থ্যের ক্ষেত্রেও বড় এলাচ উপকারী বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। এতে থাকা উপাদানগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদযন্ত্রের কোষ সুরক্ষায় ভূমিকা রাখে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া একে ওষুধের বিকল্প হিসেবে গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি বড় এলাচের অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা বর্তমান দূষণ ও অস্বাস্থ্যকর জীবনযাপনের সময়ে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ