ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ঘুম থেকে উঠেই সারা শরীরে ব্যথা, হতে পারে কঠিন রোগের ইঙ্গিত
সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই সারা শরীরে আড়ষ্টতা ও ব্যথা অনুভব করেন। বিছানা থেকে নামার সঙ্গে সঙ্গে পায়ের তালুতে ব্যথা, হাত-পা শক্ত লাগা কিংবা শরীরের ভাঁজে ভাঁজে অস্বস্তি—এগুলো সাধারণ পরিশ্রমের ফল হতে পারে। তবে কোনো ধরনের কায়িক পরিশ্রম ছাড়াই যদি নিয়মিত এমন সমস্যা দেখা দেয়, তাহলে তা শরীরের জন্য সতর্কবার্তা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট উপসর্গ অবহেলা করলে তা ভবিষ্যতে বড় ধরনের রোগের কারণ হতে পারে। টেক্সাসের হেলথ কেয়ার অ্যাসোসিয়েটস প্রকাশিত এক প্রতিবেদনে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথার কয়েকটি সম্ভাব্য কারণ তুলে ধরা হয়েছে।
প্রথমত, ঘুমানোর অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভুল ভঙ্গিতে বা অস্বস্তিকর অবস্থায় ঘুমালে ঘাড়, পিঠ ও শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে। বিশেষ করে যাঁরা শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভোগেন বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।
দ্বিতীয়ত, নিম্নমানের বিছানা বা ম্যাট্রেস শরীর ব্যথার বড় কারণ হতে পারে। আরামদায়ক নয় এমন বিছানায় ঘুমালে পিঠ ও মেরুদণ্ডে চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
তৃতীয়ত, অতিরিক্ত ওজন থাকলেও সকালে ঘুম থেকে উঠে শরীর ব্যথা অনুভূত হতে পারে। ওজন বেশি হলে ঘুমানোর সময় পিঠ ও ঘাড়ে অতিরিক্ত চাপ পড়ে এবং শ্বাস-প্রশ্বাসেও সমস্যা দেখা দিতে পারে।
এ ছাড়া শ্বাসকষ্টজনিত রোগে ভোগা ব্যক্তিদের ঘুমের সময় অক্সিজেনের ঘাটতি হতে পারে। ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে সকালে ব্যথা ও ক্লান্তির অনুভূতি তৈরি করে।
বিশেষজ্ঞরা জানান, এসব সমস্যার সঙ্গে রাতে নাক ডাকা, দম বন্ধ হয়ে আসা, সকালে মাথাব্যথা, দিনের বেলায় অতিরিক্ত ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, মনোযোগের অভাব কিংবা হতাশার মতো উপসর্গও দেখা দিতে পারে।
এ ধরনের লক্ষণ নিয়মিত দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল