ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ডায়াবেটিক রোগীদের জন্য আশ্চর্য উপকারী একটি সহজ অভ্যাস

২০২৬ জানুয়ারি ১৩ ১১:০৩:৩৭

ডায়াবেটিক রোগীদের জন্য আশ্চর্য উপকারী একটি সহজ অভ্যাস

ডায়াবেটিস ও হজমজনিত সমস্যা বর্তমানে সবচেয়ে সাধারণ অথচ জটিল স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে অন্যতম। অনিয়মিত জীবনযাপন, দীর্ঘ সময় বসে কাজ করা, শারীরিক পরিশ্রমের অভাব ও প্রক্রিয়াজাত খাবারের আধিক্য এসব সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, প্রতিদিনের একটি সহজ অভ্যাসই ডায়াবেটিস ও হজম—দুটোই নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে। আর তা হলো খাবারের পর হাঁটা।

বিশেষজ্ঞদের মতে, খাবারের পর মাত্র ১০ মিনিট বা প্রায় ১ হাজার পদক্ষেপ হাঁটা হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এবং রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি বলেন, ডায়াবেটিক রোগীদের জন্য খাবারের পর হাঁটা একটি অত্যন্ত কার্যকর ও সহজ অভ্যাস।

গবেষণায় দেখা গেছে, খাবারের পর হাঁটলে পাকস্থলী দ্রুত খালি হতে শুরু করে। এতে গ্যাস, পেটফাঁপা ও ভারী লাগার সমস্যা কমে যায়। জার্নাল অব গ্যাস্ট্রোইনটেস্টাইনাল লিভার ডিজিজে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, এই অভ্যাস অন্ত্রের ওপর চাপ কমিয়ে মলত্যাগ স্বাভাবিক রাখতে সহায়তা করে।

ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে খাবারের পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্পোর্টস মেডিসিন জার্নালে প্রকাশিত ২০২২ সালের একটি গবেষণা অনুযায়ী, খাবারের পর মাত্র ২ থেকে ৫ মিনিট হাঁটলেই রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে। হাঁটার সময় শরীর ইনসুলিনকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে, ফলে গ্লুকোজ দ্রুত কোষে প্রবেশ করে।

শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ওপরও এর ইতিবাচক প্রভাব রয়েছে। খাবারের পর হালকা হাঁটলে মানসিক চাপ কমে, ঝিমুনি দূর হয় এবং কাজে মনোযোগ বাড়ে। পাশাপাশি এসিডিটি ও বুকজ্বালার সমস্যাও নিয়ন্ত্রণে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, খাবার শেষ করার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ধীরে হাঁটা শুরু করাই সবচেয়ে ভালো। খুব দ্রুত হাঁটার প্রয়োজন নেই। নিয়মিত এই ছোট অভ্যাস দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্যের বড় সহায়ক হতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত