ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
লিভারের সমস্যায় হাত–পায়ে যে অস্বাভাবিক লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হবেন
লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। শরীরের বিষাক্ত উপাদান ছাঁকাই থেকে শুরু করে হরমোন নিয়ন্ত্রণ, খাবার পরিপাক—সবকিছুতেই লিভারের বড় ভূমিকা রয়েছে। কিন্তু লিভারের রোগ প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ সময়ই কোনো বড় উপসর্গ দেখা না দেওয়ায় মানুষ তা বুঝতে পারেন না। অনেকেই মনে করেন, জন্ডিস কিংবা পেটের সমস্যা হলেই কেবল লিভার অসুখ ধরা পড়ে। বাস্তবে তবে কিছু সূক্ষ্ম লক্ষণ হাত ও পায়ে আগে থেকেই দেখা দিতে পারে, যা অবহেলা করলে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে।
চলুন দেখে নেওয়া যাক, লিভারের অসুস্থতার কারণে হাত-পায়ে কী কী পরিবর্তন দেখা দিতে পারে—
১. হাতের তালু লালচে হয়ে যাওয়া
হঠাৎ দুই হাতের তালুতে ব্যথাহীন লাল দাগ বা ছোপ দেখা দিলে সতর্ক হওয়ার সময় এসেছে।এ অবস্থাকে Palmar Erythema বলা হয়।লিভারের সমস্যা হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে রক্তনালি প্রসারিত হয়, ফলে তালুতে লালভাব দেখা দেয়। অনেক ক্ষেত্রে হাত ফুলেও যেতে পারে।
২. নখের রং পরিবর্তন
নখ সাদাটে, হলদেটে বা ফ্যাকাশে হয়ে গেলে তা লিভারের অসুস্থতার ইঙ্গিত হতে পারে।বিশেষ করে সিরোসিস বা দীর্ঘদিনের লিভার রোগে নখের রঙ বদলে যায়।এটি আয়রনের ঘাটতির সঙ্গেও সম্পর্কিত হতে পারে।
৩. গোড়ালি ও পায়ের ত্বকে কালচে দাগ ও ফোলা
লিভার সিরোসিসে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়।ফলে—
পা ও গোড়ালি ফুলে যাওয়া
ত্বকে কালচে দাগ
চুলকানি
হাঁটার সময় ভারী লাগা
এসব লক্ষণ দেখা দেয়।একেই বলা হয় Peripheral Vascular Disease। এর সঙ্গে ওজন কমে যাওয়া, ক্ষুধা কমে যাওয়া ও অতিরিক্ত ক্লান্তিও যোগ হতে পারে।
৪. পায়ের পাতায় জালের মতো শিরা (স্পাইডার ভেন)
পায়ের পাতায় বা পায়ের ওপরের অংশে নীল বা সবুজ শিরা জালের মতো ছড়িয়ে থাকলে তা Spider Vein নামে পরিচিত।লিভার সমস্যা বাড়লে শরীরে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায়, যার ফলে এই শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠে।
৫. হাত-পায়ে অসাড়তা বা ঝিনঝিনি ভাব
হেপাটাইটিস সি, অ্যালকোহলজনিত লিভার রোগ বা ফ্যাটি লিভারের কারণে স্নায়ুর ক্ষতি হতে পারে।ফলে—
ব্যথা
ঝিনঝিনি
অসাড়তা
দুর্বলতা
এসব উপসর্গ দেখা দেয়।
যে কোনো লক্ষণ দেখা দিলে যা করবেন
দেরি না করে হেপাটোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন
লিভার ফাংশন টেস্ট (LFT) করান
অ্যালকোহল এড়িয়ে চলুন
অতিরিক্ত চর্বি ও ভাজাপোড়া খাবার কমান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)