ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হাত–পা বরফের মতো ঠাণ্ডা হওয়া হতে পারে যে রোগের লক্ষন

২০২৫ নভেম্বর ২৬ ১৭:৫৩:৫৪

হাত–পা বরফের মতো ঠাণ্ডা হওয়া হতে পারে যে রোগের লক্ষন

শীত এলেই অনেকে স্বাভাবিকের তুলনায় বেশি ঠাণ্ডা অনুভব করেন। একই তাপমাত্রায় অন্যরা স্বাভাবিক থাকলেও কারও হাত–পা বরফের মতো ঠাণ্ডা হয়ে যায়। আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে, এর পেছনে শুধু আবহাওয়ার প্রভাব নয়, বরং ভিটামিন ও খনিজের ঘাটতিও বড় কারণ। সময়মতো তা ধরা না পড়লে শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাতেই বিঘ্ন ঘটতে পারে।

চিকিৎসকদের মতে, সবচেয়ে চোখে পড়ার মতো ঘাটতি হলো ভিটামিন বি–১২। এই ভিটামিন রক্তে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং স্নায়ুর স্বাভাবিক কাজ বজায় রাখে। শরীরে বি–১২ কমে গেলে রক্তের গুণমান কমে গিয়ে টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। ফলে হাত–পা ঠাণ্ডা হওয়া, দুর্বলতা ও শীত অনুভূতির মতো সমস্যা দেখা দেয়।

এ ছাড়া ফোলেট বা ভিটামিন বি–৯ এর ঘাটতি থাকলেও রক্তাল্পতা তৈরি হয়, যা শরীরের উষ্ণতা ধরে রাখতে বাধা দেয়। শাকসবজি, ডাল, ডিম কম খেলে এই ঘাটতি বেশি দেখা যায়। আয়রন ঘাটতিও একইভাবে রক্তাল্পতা বাড়িয়ে শরীরের তাপ উৎপাদন কমিয়ে দেয়।

চিকিৎসকেরা বলেন, প্রথমেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। খাদ্যতালিকায় গাঢ় সবুজ শাক, ডাল, মাংস, মাছ, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার রাখা প্রয়োজন। শীতে আদা, দারুচিনি ও গোলমরিচ শরীর দ্রুত গরম রাখে; প্রতিদিন এক কাপ আদা–চা শরীরের অভ্যন্তরীণ তাপ বাড়াতে কার্যকর।

নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম, প্রণায়াম ও দ্রুত হাঁটা রক্তসঞ্চালন বাড়ায় এবং হাত–পা ঠাণ্ডা কমায়। তবে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ঠাণ্ডা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শে রক্তপরীক্ষা করা জরুরি। কারণ এটি থাইরয়েডসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা নির্দেশ করতে পারে।

সময়মতো ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করলে শীতেও শরীর থাকবে উষ্ণ ও সুস্থ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত