ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
শীতে আলসেমি দূর করবে মাত্র ১০ মিনিটের ব্যায়াম
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
শীত এলেই যেন আলসেমি আরও বেড়ে যায়। সকালে বিছানা ছেড়ে উঠতেই মন চায় না, তার ওপর সামান্য ঠাণ্ডা হলেই গা-হাত-পা ব্যথা কিংবা কাজে অনীহা দেখা দেয়। এ সময় অনেকেই শক্তি বাড়াতে বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক পান করেন, কিন্তু ভেতর থেকে এনার্জি জোগাতে চাই নিয়মিত ব্যায়াম। ব্যায়াম মানেই যে ভারী ওজন তোলা বা ঘণ্টার পর ঘণ্টা দৌড়ানো—এটা ঠিক নয়। প্রতিদিন মাত্র ১০ মিনিটের হালকা ব্যায়ামও শরীরকে চনমনে ও সতেজ রাখতে পারে।
যাদের কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিং করতে সমস্যা হয়, তারা খুব সহজ কিছু ব্যায়াম করেও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন এবং ঠাণ্ডায় হওয়া ব্যথা–অলসতা থেকে মুক্তি পাবেন।
সাইড অ্যাবস স্ট্রেচ
শুরু করুন সহজ এই ব্যায়াম দিয়ে। মাথার পেছনে দুই হাত লক করে রাখুন, পায়ের মাঝখানে সামান্য ফাঁক রাখুন এবং কাঁধ সোজা করে দাঁড়ান। এবার শরীরকে ধীরে ডান দিকে ও বাঁ দিকে ঝুঁকান। এতে কোমর ও পিঠে হালকা টান পড়ে, যা শরীরকে দ্রুত ‘ওয়ার্ম আপ’ করে। ১৬ গুণে ৩ সেট করলেই যথেষ্ট।
চেস্ট ওপেনার স্ট্রেচ
সোজা হয়ে চেয়ারে বসুন। কাঁধ ঠিক রেখে দুই হাত পিছনে নিয়ে যান এবং এক হাত দিয়ে অন্য হাত ধরুন। পিঠ সোজা রেখে হাত যতটা সম্ভব পিছনে টানুন। এতে বুক প্রসারিত হয়, ফুসফুসে অক্সিজেন গ্রহণ বাড়ে এবং শরীর হালকা লাগে। ২০–৩০ সেকেন্ড ধরে রেখে গভীর শ্বাস নিন–ছাড়ুন।
সাইড ক্রসিং
দুই পায়ের মাঝে ফাঁক রেখে দাঁড়ান। হাঁটু ভাঁজ না করে নিচু হয়ে ডান হাত দিয়ে বাঁ পায়ের পাতা এবং বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতা ছুঁয়ে দেখুন। এতে পিঠ, কোমর ও হ্যামস্ট্রিং মাংসপেশি ভালোভাবে স্ট্রেচ হয়।
সহজ যোগাসন
স্ট্রেচিংয়ের পর শরীর যথেষ্ট উষ্ণ হয়ে গেলে কিছু সহজ যোগভ্যাস করলেই সারাদিন শরীর চনমনে থাকে। যোগাসন মনোযোগ বাড়ায়, ক্লান্তি কমায় এবং কর্মে উৎসাহ বাড়ায়।
মাত্র ১০ মিনিটের এই ব্যায়াম ও স্ট্রেচ রুটিন দৈনিক করলে শীতের আলসেমি দূরে থাকবে, শরীর–মন দুটোই থাকবে সতেজ ও সক্রিয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)