ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ক্লান্তি দূর করে মিলবে প্রশান্তি ইফতারে রাখুন শসা-লেবুর শরবত

২০২৬ ফেব্রুয়ারি ২১ ০৯:৫৫:৫৬

ক্লান্তি দূর করে মিলবে প্রশান্তি ইফতারে রাখুন শসা-লেবুর শরবত

দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয় পর্যাপ্ত পানি ও সতেজতা। সারাদিন পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে পানিশূন্যতা, অবসাদ ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতারে এমন পানীয় রাখা জরুরি, যা দ্রুত তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও চাঙা রাখবে।

এক্ষেত্রে শসা-লেবুর শরবত হতে পারে সহজ, স্বাস্থ্যকর ও ঘরোয়া একটি সমাধান। শসার প্রাকৃতিক জলীয় উপাদান শরীরের পানিশূন্যতা পূরণে কার্যকর ভূমিকা রাখে। অন্যদিকে লেবুর ভিটামিন ‘সি’ শরীরের ক্লান্তি দূর করে সতেজতা ফিরিয়ে আনতে সহায়তা করে। ফলে ইফতারের পর দ্রুত রিফ্রেশ হতে এই পানীয় বেশ উপকারী।

বিশেষজ্ঞদের মতে, ভারী বা অতিরিক্ত মিষ্টি পানীয়ের বদলে হালকা ও প্রাকৃতিক উপাদানে তৈরি শরবত শরীরের জন্য বেশি উপকারী। শসা-লেবুর শরবত শুধু তৃষ্ণা মেটায় না, হজমেও সহায়ক ভূমিকা রাখে।

উপকরণ

শসা কুচি: ১ কাপ

লেবুর রস: ২ টেবিল চামচ

ঠান্ডা পানি: ২ গ্লাস

চিনি বা মধু: ২ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)

সামান্য লবণ

প্রণালি

প্রথমে শসা ভালোভাবে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিন। এরপর শসা, লেবুর রস, ঠান্ডা পানি, চিনি বা মধু এবং সামান্য লবণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। পরে ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢালুন। চাইলে কয়েকটি বরফ কিউব যোগ করতে পারেন।

মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে সতেজ শসা-লেবুর শরবত।

ইফতারে এই শরবত রাখলে শুধু তৃষ্ণাই মিটবে না, শরীরও পাবে প্রশান্তি ও স্বস্তি। সহজ উপকরণে তৈরি এই পানীয় রোজার সময় সুস্থ থাকতে সহায়ক হতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ