ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রোজ খালি পেটে এই পানীয়,দাগছোপ দূর করে ত্বক থাকবে টানটান ও উজ্জ্বল

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ২০:৩১:৫৩

রোজ খালি পেটে এই পানীয়,দাগছোপ দূর করে ত্বক থাকবে টানটান ও উজ্জ্বল

বয়স বাড়লে ত্বকে বলিরেখা, দাগছোপ বা মেচেতার সমস্যা দেখা দিতেই পারে। তবে এখন অল্প বয়সেও অনেকের ত্বকে পিগমেন্টেশনের সমস্যা বাড়ছে। বিশেষ করে চল্লিশের পর শরীরে কোলাজেন উৎপাদন কমে যায়। পাশাপাশি ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রায় পরিবর্তনের ফলে ত্বকে মেচেতা বা কালচে দাগ স্পষ্ট হয়ে ওঠে। রজোনিবৃত্তির পর এই সমস্যা আরও বেশি দেখা যায়।

অনেকে দাগ তুলতে স্টেরয়েডজাত ক্রিম ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন এ ধরনের প্রসাধনী ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ত্বকের কোষকে ভিতর থেকে পুষ্টি জোগানোই বেশি কার্যকর। সে ক্ষেত্রে কিছু প্রাকৃতিক ‘অ্যান্টি-এজিং’ পানীয় উপকারে আসতে পারে।

১. কোলাজেন বুস্টার ড্রিঙ্ক

আমলকি ও অ্যালো ভেরায় রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে।প্রস্তুত প্রণালি:২টি টাটকা আমলকির রস ও ২ চামচ অ্যালো ভেরার রস এক গ্লাস ঈষদুষ্ণ জলে মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল ও টানটান থাকতে সাহায্য করতে পারে।

২. স্কিন ডিটক্স ড্রিঙ্ক

এই পানীয় শরীর থেকে টক্সিন বের করতে সহায়ক বলে মনে করা হয়, ফলে ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে।প্রস্তুত প্রণালি:১টি শসা (টুকরো করা), ১০-১২টি পুদিনা পাতা, ১টি পাতিলেবুর রস ও ৫-৬ কাপ জল একসঙ্গে মিশিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ধীরে ধীরে পান করুন। এটি ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ।

৩. অ্যান্টি-অক্সিড্যান্ট ড্রিঙ্ক

গ্রিন টি-তে রয়েছে শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, আর চিয়া বীজে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ফাইবার।প্রস্তুত প্রণালি:এক কাপ গ্রিন টি তৈরি করে তাতে ১ চামচ ভেজানো চিয়া বীজ মিশিয়ে নিন। সকালে বা দুপুরে খাবারের এক ঘণ্টা পরে পান করতে পারেন। এটি ত্বকের বার্ধক্যের লক্ষণ কমাতে সহায়ক হতে পারে।

তবে মনে রাখতে হবে, কেবল পানীয় নয়—পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত পানি পানও ত্বক ভালো রাখার জন্য জরুরি। ত্বকে দীর্ঘস্থায়ী বা গুরুতর দাগ থাকলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ