ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
তেজপাতাই প্রাকৃতিক ওষুধ, জানুন ডায়াবিটিস নিয়ন্ত্রণে তেজপাতার চা এর উপকারিতা
রান্নায় স্বাদ বাড়ানোর উপাদান হিসেবেই তেজপাতাকে আমরা বেশি চিনি। কিন্তু জানেন কি, এই সাধারণ তেজপাতাই হতে পারে সুগার ও হার্টের যত্নে প্রাকৃতিক সমাধান? বিশেষ করে যাঁদের টাইপ–২ ডায়াবিটিস, কোলেস্টেরল বা হজমের সমস্যা রয়েছে, তাঁদের জন্য তেজপাতার চা হতে পারে দারুণ উপকারী।
বিশেষজ্ঞদের মতে, শুধু রান্নায় তেজপাতা ব্যবহার করলেই এর পূর্ণ উপকার পাওয়া যায় না। নিয়মিত তেজপাতার চা পান করলে শরীরের ভেতর থেকে কাজ শুরু করে এই ভেষজ উপাদান।
তেজপাতার চায়ের গুণাগুণ
তেজপাতায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। নিয়মিত তেজপাতার চা পান করলে শরীরের একাধিক সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ডায়াবিটিস নিয়ন্ত্রণে সহায়ক:তেজপাতার চা শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এতে রক্তে শর্করার মাত্রা ভারসাম্যে থাকে, যা টাইপ–২ ডায়াবিটিস রোগীদের জন্য উপকারী।
রক্ত পরিশোধনে কার্যকর:শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করতে তেজপাতার চা সাহায্য করে। নিয়মিত পান করলে রক্ত পরিশুদ্ধ থাকে।
পাচনতন্ত্র ভালো রাখে:তেজপাতা খাবার দ্রুত হজমে সহায়তা করে। গ্যাস, বদহজম কিংবা অন্ত্রের সমস্যা থাকলে তেজপাতার চা বেশ উপকার দেয়।
হার্ট সুস্থ রাখে:তেজপাতায় থাকা ক্যাফেক অ্যাসিড খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ফলে হৃদ্রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
সংক্রমণ প্রতিরোধে সহায়ক:তেজপাতায় থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান সর্দি-কাশির সময় আরাম দেয় এবং সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখে।
তেজপাতার চা বানানোর সহজ পদ্ধতি
একটি পাত্রে পানি গরম করুন। এতে চারটি তেজপাতা ও সামান্য দারচিনির গুঁড়ো যোগ করুন। প্রায় ৫ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে কাপে নিন। স্বাদ ও উপকারিতা বাড়াতে চাইলে লেবুর রস বা অল্প মধু যোগ করতে পারেন।
নিয়মিত তেজপাতার চা পান করলে শরীর থাকবে সতেজ, আর ভেতর থেকে সুস্থ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)