ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সকালে খালি পেটে চা পান করছেন, ভয়ংকর বিপদ ডেকে আনছেন নিজের অজান্তে

২০২৬ জানুয়ারি ১৪ ১৫:৪২:১৪

সকালে খালি পেটে চা পান করছেন, ভয়ংকর বিপদ ডেকে আনছেন নিজের অজান্তে

ঘুম থেকে উঠেই এক কাপ চা পান করা অনেকের দৈনন্দিন অভ্যাস। শীতের সকাল কিংবা বিকেলের আড্ডা—চা ছাড়া যেন চলেই না। তবে বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে চা পান করার অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস (আইএলবিএস)-এর পরিচালক ও লিভার বিশেষজ্ঞ ডা. শিবকুমার সারিন জানান, ঘুম থেকে উঠেই চা পান করলে শরীরের প্রাকৃতিক হজম প্রক্রিয়া ব্যাহত হয়। তার মতে, এটি একটি অভ্যাসগত বিষয়, প্রয়োজনের কারণে নয়।

ডা. সারিন বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে স্বাভাবিকভাবে গ্যাস্ট্রো-কোলিক রিফ্লেক্স সক্রিয় হয়, যা মলত্যাগে সহায়তা করে। এই সময় চা পান করলে ওই প্রাকৃতিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে।

তিনি আরও জানান, খালি পেটে চা পান করলে চায়ে থাকা ট্যানিন ও ক্যাফেইন পাকস্থলির ভেতরের আস্তরণে জ্বালা সৃষ্টি করে। এর ফলে বুকজ্বালা, গ্যাস, বদহজম ও এসিডিটির সমস্যা দেখা দেয়। পাশাপাশি ক্যাফেইন পাকস্থলীতে এসিড উৎপাদন বাড়িয়ে দেয়, যা এসিড রিফ্লাক্সের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খালি পেটে চা পান করলে আয়রন ও ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি হয়, ফলে রক্তাল্পতার ঝুঁকিও বাড়তে পারে। এছাড়া দীর্ঘমেয়াদে এই অভ্যাস অন্ত্রের স্বাস্থ্য ও যকৃতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সকালে উঠে হালকা ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং প্রাকৃতিক উপায়ে শরীরকে সক্রিয় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, চায়ের ওপর নির্ভর না করেই সুস্থ সকালের রুটিন গড়ে তোলা সম্ভব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ