ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ত্বকের ৫ পরিবর্তনেই ধরা পড়তে পারে ফুসফুস ক্যানসার

২০২৫ ডিসেম্বর ১০ ২০:৫৭:৫২

ত্বকের ৫ পরিবর্তনেই ধরা পড়তে পারে ফুসফুস ক্যানসার

বিশ্বজুড়ে সবচেয়ে প্রাণঘাতী ক্যানসারের মধ্যে অন্যতম ফুসফুস ক্যানসার। বিশেষ করে পুরুষদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যায়। তবে বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এ রোগও চিকিৎসাযোগ্য। প্রচলিত লক্ষণ যেমন—কাশি, শ্বাসকষ্ট বা কফে রক্তের পাশাপাশি ত্বকের কিছু পরিবর্তন আগেভাগে বিপদের সংকেত দিতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্বকে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে তা ফুসফুস ক্যানসারের সতর্কবার্তা হতে পারে। বিশেষজ্ঞরা এ ধরনের পরিবর্তন অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন।

ফুসফুস ক্যানসারের সম্ভাব্য সতর্কসংকেত: ত্বকের ৫ পরিবর্তন১. ত্বকে ফুসকুড়ি বা পিণ্ডফুসফুস ক্যানসার শরীরের শেষ পর্যায়ে রক্তের মাধ্যমে ত্বকে ছড়িয়ে পড়তে পারে। এতে ত্বকে ব্যথাহীন লাল বা নীলচে রঙের ফুসকুড়ি, শক্ত গোলাকার পিণ্ড দেখা দেয়—যা কখনো নিজে থেকেই ফেটে যায়। পিঠ, ঘাড়, মাথা বা স্তনের আশপাশে এমন পিণ্ড দেখা গেলে বিশেষজ্ঞরা বিশেষ সতর্কতা পরামর্শ দেন।

২. ত্বকে লালচে ভাব ও চুলকানিঅ্যালার্জি ছাড়াই পিঠ বা বুকে আংটির মতো লালচে বা বেগুনি রঙের র‍্যাশ দেখা দিলে তা বিপদের ইঙ্গিত হতে পারে। এসব র‍্যাশে চুলকানি দেখা দিলে ফুসফুস ক্যানসারের সম্ভাবনা আরও বেড়ে যায়।

৩. ত্বকে হলদেটে ভাবফুসফুস ক্যানসার লিভারে আক্রমণ করলে পিত্তনালি বাধাপ্রাপ্ত হয়, ফলে চোখ ও ত্বকে অস্বাভাবিক হলুদ আভা দেখা দেয়—অর্থাৎ জন্ডিস দেখা দেয়। চিকিৎসকদের মতে, এ লক্ষণ দ্রুত শনাক্ত করতে পারলে রোগ নির্ণয় সহজ হয়।

৪. নখ ও আঙুলে পরিবর্তনদীর্ঘদিন ফুসফুসের সমস্যা থাকলে আঙুল ও নখে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। যেমন—আঙুলের ডগা ফুলে ওঠানখ নিচের দিকে বেঁকে যাওয়ানখের চারপাশে কালচে দাগনখে খসখসে ভাবএগুলো সাধারণত অক্সিজেনের ঘাটতিজনিত সমস্যার ইঙ্গিত দেয়।

৫. ত্বকের ধরন ও রঙের পরিবর্তনত্বক পুরু হয়ে যাওয়া, খসখসে অনুভূত হওয়া বা বিভিন্ন স্থানে কালচে দাগ দেখা দিলে তা উদ্বেগের বিষয় হতে পারে। অন্যান্য উপসর্গের সঙ্গে মিলে গেলে এগুলো ফুসফুস ক্যানসারের সম্ভাব্য বাহ্যিক লক্ষণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিবর্তন দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত