ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
জিমে ঘণ্টার পর ঘণ্টা—তবু কমছে না ওজন ফাঁস হলো আসল কারণ
দীর্ঘদিন ধরে নিয়মিত শরীরচর্চা, কড়া ডায়েট—সবকিছু মেনে চলার পরও যখন ওজন কমছে না, তখন অনেকেই হতাশ হয়ে পড়েন। কিন্তু সমস্যা কি শরীরচর্চায়, নাকি খাদ্যাভ্যাসে? বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ব্যায়ামের ওপর নির্ভর করলেই ওজন কমে না। সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত পুষ্টি এবং সুষম প্রোটিন গ্রহণ না হলে শরীরচর্চার ফল উল্টো হতে পারে।সম্প্রতি বলিউড তারকা—অমিতাভ বচ্চন ও রণবীর কপূরের ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক শিবম ভট্ট ব্যাখ্যা দিয়েছেন কেন অনেকেই নিয়মিত ব্যায়াম করার পরও কাঙ্ক্ষিত শরীর পান না।
ওজন কমানো মানেই ফিট থাকা নয়শিবম ভট্টের মতে, অনেকেই ভুলভাবে ব্যায়াম করেন, যার ফলে পেশির ঘনত্ব কমে যায়। তিনি বলেন—“শুধু কার্ডিয়ো করলে আর যথেষ্ট প্রোটিন না থাকলে পেশি কমে যায়, ত্বক নরম হয়ে পড়ে এবং শরীর ঠিকমতো টোনড হয় না।”
অর্থাৎ ওজন কমলেও শরীর হয় ঢিলেঢালা, শক্তি কমে যায় এবং মেটাবলিজম দুর্বল হয়ে পড়ে—যা সুস্থতার জন্য মোটেও ভালো নয়।
কোথায় ভুল করছেন আপনি?১. অতিরিক্ত কার্ডিয়ো, কম প্রোটিন
অনেকেই শুধু দৌড়ানো, সাইক্লিং বা ট্রেডমিলে ঘন্টার পর ঘন্টা কাটান।কিন্তু শরীরে পর্যাপ্ত প্রোটিন না থাকলে পেশি ক্ষয় হয়।পেশি কমলে ওজন কমলেও সুস্থতার কোনও উন্নতি হয় না—বরং শক্তি কমে যায়।
২. পেশি না বাড়িয়ে শুধু মেদ কমাতে চেষ্টাশিবম বলেন—“ওজন কমাতে হলে মেদ কমানো এবং পেশির ঘনত্ব বাড়ানো—এই দুটো জিনিসই সমান গুরুত্বপূর্ণ।”পেশি বাড়লে শরীরের বিএমআর (Basal Metabolic Rate) বাড়ে—অর্থাৎ শরীর সারাদিনেই বেশি ক্যালরি পোড়ায়। ফলে ওজন নিয়ন্ত্রণ আরও সহজ হয়।
৩. মানসিক চাপ ও ঘুম কম হওয়াফিটনেস মানে শুধু ডায়েট আর জিম নয়।ঘুম কম হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়কর্টিসল বেড়ে যায়ফ্যাট সঞ্চয় হয় দ্রুত
ফলে নিয়মিত ব্যায়াম করেও কমে না ওজন।
৪. সঠিক ডায়েট না মানাঅনেকে ব্যায়াম করেন ঠিকই, কিন্তু—কম খাওয়াঅসামঞ্জস্যপূর্ণ ডায়েটর্যান্ডম ডায়েট প্ল্যানএসবের কারণে শরীর বিপরীত প্রতিক্রিয়া দেখায়।
কী করলে দ্রুত ও স্বাস্থ্যকরভাবে কমবে ওজন?পর্যাপ্ত প্রোটিনপ্রতিদিন শরীরের ওজন অনুযায়ী প্রোটিন গ্রহণ জরুরি। এতে—পেশি বাড়বেমেটাবলিজম বাড়বেওজন কমবে দ্রুত
স্ট্রেংথ ট্রেনিং অন্তর্ভুক্ত করুনস্কোয়াট, পুশ-আপ, ওয়েট ট্রেনিং, প্ল্যাঙ্ক—এসব পেশি বাড়ায়, ফ্যাট কমায়।কার্ডিয়ো + ওয়েট ট্রেনিং—একসঙ্গে
শুধু কার্ডিয়ো নয়। দুটো মিলিয়েই আসে সেরা ফল।মানসিক স্বাস্থ্যের যত্নফিটনেসে মানসিক স্বাস্থ্যের ভূমিকা ৩০% পর্যন্ত প্রভাব ফেলে—বলছেন শিবম ভট্ট।স্ট্রেস কমানো, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম ব্যায়ামের মতোই গুরুত্বপূর্ণ।
ওজন কমানো মানে শুধু দেহকে শুকনো করা নয়—ফিট থাকা মানে শরীরকে ভিতর থেকে শক্তিশালী করা। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত প্রোটিন, মানসিক সুস্থতা এবং সঠিক পরিকল্পনা ছাড়া ওজন কমানো কঠিন—এমনটাই মত ফিটনেস বিশেষজ্ঞদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)