ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শীতকালে সিওপিডি রোগীদের ঝুঁকি বাড়ছে চিকিৎসকদের সতর্কবার্তা

২০২৫ নভেম্বর ২৬ ১১:৩৬:০৮

শীতকালে সিওপিডি রোগীদের ঝুঁকি বাড়ছে চিকিৎসকদের সতর্কবার্তা

দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিওপিডি রোগীদের অবস্থা অবনতি ঘটছে। বিশেষজ্ঞদের মতে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক বাতাস, ধুলাবালি, যানবাহনের ধোঁয়া এবং মৌসুমি ভাইরাস সংক্রমণের কারণে সিওপিডি রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।

শীতকালে বাতাসে পিএম ২.৫ ও পিএম ১০ কণার মাত্রা অন্যান্য সময়ের তুলনায় তিন থেকে চার গুণ বৃদ্ধি পায়। এর প্রভাবে অনেক রোগীর সকালবেলায় কাশি, শ্বাসকষ্ট, ঘন কফ, কফের রং পরিবর্তন, বুক ভারী লাগা এবং সামান্য হাঁটলেই হাঁপিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। হাসপাতালগুলোতে এ সময় সিওপিডি রোগীর ভর্তির হার প্রায় দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞদের পরামর্শ— রোগীদের অবশ্যই ধুলা ও দূষণ থেকে সুরক্ষিত থাকতে হবে, বাইরে গেলে এন–৯৫ মাস্ক ব্যবহার করা জরুরি। ভোর ও গভীর রাতে বাইরে যাওয়া এড়িয়ে চলা, শরীর গরম রাখার জন্য মাফলার ও টুপি ব্যবহার, বার্ষিক ফ্লু ভ্যাকসিন ও নিউমোকক্কাল ভ্যাকসিন গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনহেলার সঠিকভাবে ব্যবহার করতে স্পেসার ব্যবহারের কথাও জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, কাশি হঠাৎ বেড়ে যাওয়া, কফের রং হলুদ বা সবুজ হয়ে যাওয়া, শ্বাসকষ্টের মাত্রা বাড়া, বুকে শোঁ শোঁ শব্দ বৃদ্ধি, জ্বর ১–২ দিনের বেশি স্থায়ী হওয়া বা অতিরিক্ত ক্লান্তি অনুভূত হলে অবিলম্বে হাসপাতালে যেতে হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত