ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সকালে না রাতে, কলা খাওয়ার সঠিক সময় জানেন কি? যা বলছে বিশেষজ্ঞরা
কলার পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই জানি—শর্করা, ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, লৌহ এবং প্রচুর পটাশিয়াম সমৃদ্ধ এই ফল শরীরকে শক্তি জোগাতে, রোগ প্রতিরোধে এবং হজমে সহায়তা করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দিনের কোন সময় কলা খেলে সর্বাধিক উপকার পাওয়া যায়—সকালে না রাতে?
বিশেষজ্ঞদের মতে, সকালে কলা খাওয়া দেহে দ্রুত শক্তি সরবরাহ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। তবে খালি পেটে খাওয়া ঠিক নয়। কলার সঙ্গে হেলদি ফ্যাট যুক্ত করলে আরও ভালো। যেমন—পিনাট বাটার, দই বা ইয়োগার্টের সঙ্গে কলা, অথবা ওটস ও কর্নফ্লেক্সে মিশিয়ে খাওয়া। যারা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের জন্য সকালই আদর্শ সময়।
ওজন নিয়ন্ত্রণের দিক থেকেও কলা সহায়ক। এটি ফাইবারে সমৃদ্ধ, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং প্রচুর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্র সুস্থ রাখে। পাশাপাশি, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবারের পর সকালে কলা খেলে পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের সমস্যা কমে। মধু ও কলার স্মুদি স্নায়ু শান্ত রাখে এবং হজমে সহায়তা করে।
রাতে কলা খাওয়া নিয়ে কিছু ভিন্ন মত রয়েছে। আয়ুর্বেদ মতে, কলা ঠাণ্ডা প্রকৃতির ফল হওয়ায় রাতের খাবারের পরে খেলে কিছু মানুষের মধ্যে সর্দি, সাইনাস বা অ্যাজমার সমস্যা বাড়তে পারে। তবে, যাদের কোনো শারীরিক সমস্যা নেই, তারা রাতে ক্লান্তি দূর করতে এবং ঘুম ভালো করতে কলা খেতে পারেন। পটাশিয়াম পেশি শিথিল করতে সাহায্য করে এবং ঘুমের প্রস্তুতি নেয়। একটি বড় কলা প্রাপ্তবয়স্কদের দৈনিক পটাশিয়ামের প্রায় ১০% সরবরাহ করে।
রাতে ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে হালকা ডিনার হিসেবে ১ কাপ গরম দুধের সঙ্গে ২টি কলা খেলে ৫০০ ক্যালোরির কমে রাতের খাবার সম্পন্ন করা সম্ভব। এতে পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছে কমে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল