ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘরে বসেই ফেসলিফ্টার ছাড়াই মুখের ঝুলে যাওয়া চামড়া টানটান করবেন যেভাবে

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১০:২০:২১

ঘরে বসেই ফেসলিফ্টার ছাড়াই মুখের ঝুলে যাওয়া চামড়া টানটান করবেন যেভাবে

মুখের ঝুলে যাওয়া চামড়া, ফোলা ভাব বা ক্লান্ত দেখানো মুখ—এসব সমস্যার সমাধানে অনেকেই এখন ফেস-লিফ্টারের মতো নানা যন্ত্র ব্যবহার করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ ঘরোয়া কৌশল নিয়মিত মেনে চললে বাড়িতেই ফেস-লিফ্টের মতো ফল পাওয়া সম্ভব।

রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, মুখের ফোলা ভাব মূলত ত্বকের নিচে জমে থাকা তরলের কারণে হয়। সঠিক ম্যাসাজ, ঠান্ডা সেঁক ও কিছু অভ্যাস বদলালে সেই তরল সহজেই সরে যায়, ফলে মুখ দেখায় টানটান ও সতেজ।

ঠান্ডা সেঁক এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি। ঠান্ডা পানিতে ভেজানো পরিষ্কার কাপড় বা তোয়ালে চোখের নিচে, গাল, চোয়াল ও থুতনির অংশে ১৫–২০ মিনিট চেপে ধরলে রক্তনালিগুলি সঙ্কুচিত হয়। এতে ফোলা ভাব কমে এবং ত্বক দৃশ্যত টানটান লাগে। সকালে ঘুম থেকে উঠে এই পদ্ধতি সবচেয়ে বেশি উপকার দেয়।

মুখের ম্যাসাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আঙুল দিয়ে মুখের কেন্দ্র থেকে বাইরে এবং নিচ থেকে উপরের দিকে ম্যাসাজ করলে জমে থাকা তরল সরে যায়। নাকের দু’পাশ থেকে চোখের বাইরের কোণ পর্যন্ত এবং গাল থেকে কপালের দিকে ম্যাসাজ করলে মুখের পেশি সক্রিয় হয় এবং ঝুলে যাওয়া ভাব কমে।

হিমশীতল চামচ ব্যবহার করেও মুখের ফোলা ভাব কমানো যায়। ফ্রিজে রাখা ঠান্ডা চামচ চোখের ওপর ও ফোলা জায়গায় ৩০–৬০ সেকেন্ড চেপে ধরলে ত্বকে শীতলতা ও হালকা চাপ তৈরি হয়, যা ত্বককে টানটান দেখাতে সাহায্য করে।

এ ছাড়া ঘুমের ভঙ্গিও গুরুত্বপূর্ণ। রাতে ঘুমোনোর সময় মাথা সামান্য উঁচুতে রাখলে মুখে তরল জমে থাকার সম্ভাবনা কমে। ফলে সকালে ঘুম থেকে উঠে মুখ অতিরিক্ত ফোলা দেখায় না।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মুখের যোগ বা ফেস এক্সারসাইজ করলে আরও ভালো ফল পাওয়া যায়। চিক লিফ্টার, জ’লাইন ডিফাইনার, আই ফার্মার বা নেক টাইটনারের মতো ব্যায়াম দিনে দুইবার কয়েক মিনিট করলেই মুখের পেশি শক্ত ও টানটান থাকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ