ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পেঁয়াজের রসে মিলবে ত্বকের চুলকানি ও র্যাশের সমাধান, জেনেনিন ব্যাবহারবিধি
ত্বকের অ্যালার্জি একটি অস্বস্তিকর ও যন্ত্রণাদায়ক সমস্যা। অনেক ক্ষেত্রেই এর সঠিক কারণ চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। ত্বকের উপরিভাগে হওয়া অ্যালার্জির বড় একটি অংশ শুষ্ক ত্বক বা এগজ়িমাজনিত। এ ছাড়া কনট্যাক্ট অ্যালার্জি, পোশাক, ধাতব গয়না কিংবা বিভিন্ন রাসায়নিক উপাদানের সংস্পর্শেও ত্বকে লালচে র্যাশ, চুলকানি ও ফোলাভাব দেখা দিতে পারে।
এই সমস্যায় ঘরোয়া উপায় হিসেবে অনেক দিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজের রস। বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশক উপাদান, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে এটি চুলকানি, র্যাশ ও জ্বালাভাব কিছুটা প্রশমিত করতে সহায়ক হতে পারে।
তবে পেঁয়াজের রস সরাসরি ত্বকে ব্যবহার করলে সংবেদনশীল ত্বকে জ্বালা সৃষ্টি হতে পারে। তাই এটি অন্যান্য প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করাই নিরাপদ। পেঁয়াজের রস ও মধুর মিশ্রণ অ্যালার্জি আক্রান্ত স্থানে লাগালে ত্বকের প্রদাহ ও শুষ্কতা কমতে পারে। তুলোর সাহায্যে মিশ্রণটি লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে ধুয়ে ফেললে উপকার মিলতে পারে।
ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং র্যাশ ও জ্বালা কমায়। এ ছাড়া পেঁয়াজের রস ও অ্যালো ভেরা জেলের মিশ্রণ ত্বকে শীতলতা আনে এবং লালচে ভাব দ্রুত কমাতে কার্যকর বলে মনে করা হয়।
চিকিৎসকেরা সতর্ক করে বলছেন, পেঁয়াজের রস সব ধরনের ত্বকের জন্য উপযোগী নাও হতে পারে। ত্বকে কাটা, ক্ষত বা অতিরিক্ত সংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার করা উচিত নয়। প্রথমবার ব্যবহারের আগে হাতে বা ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া নিরাপদ। দীর্ঘদিনের ত্বকের অ্যালার্জি বা সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল