ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ওজন বাড়ছে না, এই ৭ খাবার খেলেই মিলবে সমাধান
বয়স ও উচ্চতার তুলনায় ওজন কম থাকলে অনেকেই শারীরিক দুর্বলতা ও মানসিক অস্বস্তিতে ভোগেন। অনেক সময় থাইরয়েড, ডায়াবেটিস কিংবা হজমজনিত সমস্যার কারণেও ওজন বাড়ে না। তবে যদি বড় কোনও শারীরিক সমস্যা না থাকে, তাহলে দৈনন্দিন খাদ্যতালিকায় সামান্য পরিবর্তন এনেই স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম পদ্ধতির চেয়ে প্রাকৃতিক খাবার খেয়ে ধীরে ও নিরাপদভাবে ওজন বাড়ানোই সবচেয়ে ভালো। সে ক্ষেত্রে নিয়মিত কয়েকটি পুষ্টিকর খাবার খাদ্যতালিকায় রাখা জরুরি।
১. ডিম
ওজন বাড়াতে ডিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ৩–৪টি সেদ্ধ ডিম খেলে শরীর পায় প্রয়োজনীয় প্রোটিন, ভালো চর্বি ও ক্যালরি, যা পেশি গঠন ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে।
২. ভাতের মাড়
অনেকে ভাতের মাড় ফেলে দিলেও এটি শক্তি ও ক্যালরির দারুণ উৎস। সামান্য লবণ মিশিয়ে নিয়মিত ভাতের মাড় খেলে দ্রুত ওজন বাড়তে পারে।
৩. আলু
কার্বোহাইড্রেট ও কমপ্লেক্স সুগারে ভরপুর আলু ওজন বৃদ্ধির জন্য কার্যকর। সেদ্ধ আলু বা অল্প অলিভ অয়েলে ভাজা আলু খাদ্যতালিকায় রাখতে পারেন।
৪. ড্রাই ফ্রুটস
কাজুবাদাম, কিশমিশ, খেজুর ও আমণ্ড ক্যালরি ও পুষ্টিতে ভরপুর। প্রতিদিন সকালে নাস্তায় ১০–১২টি শুকনো ফল খেলে অল্প সময়েই শরীরের পরিবর্তন চোখে পড়বে।
৫. পিনাট বাটার
উচ্চ ক্যালরিযুক্ত এই খাবারটি পাউরুটি বা বিস্কুটের সঙ্গে খাওয়া যায়। বড়দের পাশাপাশি শিশুদের ওজন বাড়াতেও এটি বেশ উপকারী।
৬. মিষ্টিজাতীয় ফল
কলা, আপেল, আঙুর ও নাশপাতির মতো ফল নিয়মিত নাস্তায় রাখলে শরীর প্রয়োজনীয় ক্যালরি পায় এবং ওজন বাড়াতে সাহায্য করে।
৭. সবজি ও ডাল
ওজন বাড়াতে শুধু শর্করাই নয়, প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন ও ভিটামিন। আলু, গাজর, শিমের মতো সবজি এবং বিভিন্ন ধরনের ডাল নিয়মিত খেলে শরীর মজবুত হয় এবং স্বাস্থ্যকরভাবে ওজন বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞদের মতে, ভারী খাবারের পাশাপাশি এসব পুষ্টিকর উপাদান নিয়মিত গ্রহণ করলে শরীর দুর্বল না হয়ে ধীরে ধীরে সবল হয়ে ওঠে। তাই হতাশ না হয়ে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলাই ওজন সমস্যার স্থায়ী সমাধান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল