ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
শুধু চিনি নয় এই নোনতা খাবারগুলোও বাড়িয়ে দেয় ডায়াবিটিস
ডায়াবিটিস মানেই শুধু চিনি আর মিষ্টি বাদ—এই ধারণা অনেকেরই। কিন্তু চিকিৎসকেরা বলছেন, বাস্তবটা এত সহজ নয়। মিষ্টি না থাকলেও অনেক নোনতা বা সাধারণ খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে টাইপ–২ ডায়াবিটিসের ক্ষেত্রে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, সঠিক ডায়েট ও নিয়মিত ওষুধের মাধ্যমে ডায়াবিটিস দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে তার জন্য জানতে হবে—কোন খাবার ক্ষতিকর, আর কোনগুলি নিরাপদ।
কোন পানীয় খাবেন?
বাজারচলতি ফলের রস বা ‘চিনি ছাড়া’ লেখা প্যাকেটজাত পানীয় নিয়মিত খাওয়া ঠিক নয়। এসব পানীয়তে প্রাকৃতিক ফাইবার থাকে না, ফলে রক্তে শর্করা হঠাৎ বেড়ে যায়।ডায়াবেটিকদের জন্য উপযোগী পানীয় হলো—চিনি ছাড়া চা, ব্ল্যাক কফি কিংবা ভেষজ চা। দিনে দুই–তিনবার অল্প অল্প করে খাওয়া যেতে পারে। শরবত খেতে চাইলে বাড়িতে তৈরি করাই ভালো, যেখানে চিনির বদলে স্টিভিয়ার মতো প্রাকৃতিক বিকল্প ব্যবহার করা যেতে পারে।
কার্বোহাইড্রেট বাছাই জরুরি
ময়দা জাতীয় সরল কার্বোহাইড্রেট ডায়াবিটিসের বড় শত্রু। লুচি, পরোটা, পাস্তা, সাদা পাউরুটি দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয়।এর বদলে ওটস, আটার রুটি, ব্রাউন রাইস বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সঙ্গে খাদ্যতালিকায় রাখতে হবে ফাইবারসমৃদ্ধ সবজি, ডাল ও গোটা শস্য। ফাইবার রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়তে সাহায্য করে।
মাংস খাওয়ায় কী করবেন?
প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ, বেকন, হ্যাম যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। এগুলিতে লবণ ও ক্ষতিকর ফ্যাট বেশি থাকে।প্রোটিনের জন্য টাটকা মুরগির মাংস, ডিম, মাছ ও ডাল ভালো বিকল্প। সামুদ্রিক মাছ খেলে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা হৃদ্স্বাস্থ্যের জন্যও উপকারী। পাঁঠার মাংস খাওয়ার ক্ষেত্রে সংযম জরুরি।
ফল ও সবজি কি পুরোপুরি বাদ?
ডায়াবিটিস থাকলেই ফল খাওয়া যাবে না—এমন নয়। আঙুর, আপেল, পেয়ারা ও বেরি জাতীয় ফল পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে।টাটকা সবজি ডায়েটের অপরিহার্য অংশ। বিশেষ করে প্রি–ডায়াবেটিকদের জন্য ফল ও সবজি নিয়মিত খাওয়া অত্যন্ত জরুরি।
স্ন্যাক্সে সাবধানতারকমারি বিস্কুট, কেক বা মিষ্টি মেশানো চকলেট ডায়াবেটিকদের জন্য ক্ষতিকর। স্ন্যাক্স হিসেবে মাখানা, বাদাম ও বিভিন্ন বীজ খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত নুন দেওয়া বাদাম এড়িয়ে চলাই ভালো।
ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে শুধু চিনি বাদ দিলেই চলবে না। প্রতিদিনের খাবারের ধরন, পরিমাণ এবং উপাদান সম্পর্কে সচেতন হতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও চিকিৎসকের পরামর্শ মেনে চললেই ডায়াবিটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)