ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
হার্ট অ্যাটাক ও রক্তচাপ একসঙ্গে নিয়ন্ত্রণে
শীতের বাজার জমতে না জমতেই যে সবজিটি সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে, তার নাম বিটরুট। অনেকেই এর স্বাদে মুখ বাঁকান, আবার অনেকে ভাবেন এটি শুধু ‘ভেজিটেবল চপ’-এর রঙ বাড়ানোর উপাদান। কিন্তু চিকিৎসকরা বলছেন—শীতকালীন খাদ্যতালিকায় বিট না থাকলে হার্টের প্রতি অবিচারই করা হয়। কারণ এই লালচে সবজিতে রয়েছে এমন সব উপাদান, যা হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর।
বিটকে খাওয়ার পদ্ধতিও আজকাল বদলে যাচ্ছে। শুধু ভাজা–চপে সীমাবদ্ধ না থেকে এটি এখন ব্যবহৃত হচ্ছে স্মুদি, স্যালাড, স্যুপ থেকে শুরু করে তরকারি পর্যন্ত নানা পদে। এমনকি বিট পেস্ট করে আটার সঙ্গে মিশিয়ে রুটি বা পরোটাও তৈরি করা যায়, যা সকালে স্বাস্থ্যকর নাশতা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
হৃদযন্ত্রের জন্য কেন এত উপকারী বিট?
বর্তমান সময়ের সবচেয়ে চিন্তার বিষয়—অল্প বয়সেই হৃদরোগ ও উচ্চ রক্তচাপের হার বাড়ছে। এই পরিস্থিতিতে নিয়মিত বিট খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শুভম সাহা।
তিনি জানান, বিটরুটে থাকা নাইট্রেট শরীরে ঢুকে দ্রুত নাইট্রিক অক্সাইডে রূপ নেয়। এই নাইট্রিক অক্সাইড রক্তনালীগুলোকে শিথিল করে, রক্তপ্রবাহ বাড়ায় এবং রক্তচাপ কমাতে ভূমিকা রাখে। ফলে হৃদযন্ত্র কম চাপ নিয়ে কাজ করতে পারে, শক্তি বৃদ্ধি পায় এবং সামগ্রিক কার্ডিওভাসকুলার স্বাস্থ্য উন্নত হয়।
ডা. সাহার মতে, শুধু রক্তচাপ নয়—বিটে থাকা বিটেইন নামক উপাদান শরীরের প্রদাহ কমায় এবং ইস্কেমিক হার্ট ডিজিজের ঝুঁকিও হ্রাস করে। তাই এটি দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধেও দারুণ কার্যকর একটি খাবার।
অন্য যেসব অসাধারণ উপকার করে বিট ওজন কমাতে সাহায্য করে
বিট ক্যালোরিতে কম এবং ফ্যাট প্রায় নেই বললেই চলে—ওজন নিয়ন্ত্রণে এটি তাই অসাধারণ খাবার।
রক্তচাপ নিয়ন্ত্রণ
উচ্চ নাইট্রেট সমৃদ্ধ হওয়ায় এটি প্রাকৃতিকভাবে রক্তচাপ কমাতে সহায়তা করে।
রক্ত পরিশোধন
বিট শরীরের টক্সিন দূর করে, লোহিত রক্তকণিকা বাড়ায় এবং রক্তকে শুদ্ধ করে।
প্রয়োজনীয় পুষ্টির ভাণ্ডার
আয়রন, ফাইবার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজসহ বহু পুষ্টি উপাদানে ভরপুর।
শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট
বিটের লালচে রঙের জন্য দায়ী বিটানিন, যা কোষকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)