ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শুধু মিষ্টি ছাড়াও এই খাবারগুলো সুগার বাড়াচ্ছে, সাবধান এই খাবারগুলোতে

২০২৫ নভেম্বর ২৬ ১৮:১০:৫১

শুধু মিষ্টি ছাড়াও এই খাবারগুলো সুগার বাড়াচ্ছে, সাবধান এই খাবারগুলোতে

বর্তমান সময়ে চিনি নিয়ে মানুষের সচেতনতা অনেক বেড়েছে। অনেকেই মনে করেন, শুধু চিনি বা চিনিযুক্ত খাবারই রক্তে শর্করার মাত্রা বাড়ায়। কিন্তু চিকিৎসকদের মতে, চিনি ছাড়াও আরও অনেক খাবার রয়েছে, যা দ্রুত রক্তে সুগার বাড়িয়ে দিতে পারে এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

সস— কেচাপ, মেয়োনেজ, বারবিকিউ সসের মতো সসে লুকানো চিনি ও প্রিজারভেটিভ থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর।

ময়দার তৈরি খাবার— পাউরুটি, কেক, পাস্তা শরীরে গিয়ে দ্রুত কার্বসে পরিণত হয়, ফলে রক্তে শর্করা দ্রুত বাড়ে। অতিরিক্ত খেলে ওবেসিটি, ফ্যাটি লিভারসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

সেরিয়াল— গ্যানোলা বা কর্নফ্লেক্স সাধারণত কম ফাইবারযুক্ত এবং বেশি চিনি থাকে। তাই এগুলো দ্রুত হজম হয়ে রক্তে সুগার বাড়িয়ে দেয়।

প্যাকেটজাত ফলের রস— বাজারের ফলের রসে আসল ফল কম, চিনি বেশি থাকে। তাই এটি রক্তে সুগার বাড়ানোর অন্যতম কারণ।

লো–ফ্যাট বা ফ্যাট–ফ্রি খাবার— নামের সঙ্গে “ফ্যাট–ফ্রি” থাকলেও এসব খাবারে সাধারণত চিনি বেশি যোগ করা হয়, যা শরীরের জন্য ক্ষতিকর।

চিকিৎসকেরা বলেন, এসব খাবার কমিয়ে প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ