ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শীতকালে গাঁটের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে যা করা প্রয়োজন

২০২৫ নভেম্বর ২৬ ১৩:৩২:৫৪

শীতকালে গাঁটের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে যা করা প্রয়োজন

শীতের আগমন সঙ্গে সঙ্গে অনেকেই সিঁড়ি দিয়ে ওঠা নামা বা হাঁটাচলায় ব্যথা অনুভব করছেন। বিশেষ করে পুরনো কনুই, কব্জি, হাঁটু বা গোড়ালিতে হঠাৎ করেই ব্যথা বেড়ে যাচ্ছে। দিল্লি এমস প্রশিক্ষিত হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালের রিউমাটোলজির চিকিৎসক বিষ্ণু কোরণু এক পডকাস্টে জানিয়েছেন, শীতে গাঁটের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

চিকিৎসকের পরামর্শ:

১. পোশাক: ঠান্ডা থেকে শরীরকে গরম রাখুন। হাঁটু বা গাঁটের ব্যথা থাকলে পা ঢেকে রাখুন।২. ঈষদুষ্ণ জলে স্নান: ঠান্ডা জল এড়িয়ে উষ্ণ জল ব্যবহার করুন, পেশি শিথিল ও ব্যথা কমাবে।৩. নিয়মিত হালকা ব্যায়াম: হাঁটা, হালকা স্ট্রেচিং, যোগাসন বা সাঁতার করলে গাঁট ও পেশি নমনীয় থাকে।৪. ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন হাঁটু ও গোড়ালিতে চাপ বাড়ায়।৫. পর্যাপ্ত জল পান: অস্থিসন্ধির পিচ্ছিল পদার্থ বজায় রাখতে জল খাওয়া জরুরি।৬. সঠিক জুতো: আরামদায়ক ও সাপোর্ট দেওয়া জুতো ব্যবহার করুন।৭. খাবার: প্রদাহ কমাতে হলুদ, আদা, ভিটামিন ডি, ক্যালশিয়াম ও ওমেগা ৩ সমৃদ্ধ খাবার খান, প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া ভালো।

শীতকালে এসব নিয়ম মেনে চললে গাঁটের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত