ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হাঁপানি ও অ্যালার্জির সমস্যা ঘরে বসেই  জানুন ফুস্ফুস ভালো আছে কিনা 

২০২৫ নভেম্বর ২৫ ১৯:০৮:৩০

হাঁপানি ও অ্যালার্জির সমস্যা ঘরে বসেই  জানুন ফুস্ফুস ভালো আছে কিনা 

ফুসফুসের সমস্যা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। হাঁপানি, অ্যালার্জি বা সিওপিডির মতো রোগ ধীরে ধীরে শরীরে বাসা বাঁধলেও শুরুতে তেমন জটিলতা দেখা দেয় না। তবে প্রাথমিকভাবে নিজের ফুসফুসের অবস্থা বুঝে নেওয়ার একটি সহজ উপায় রয়েছে—যা করা যায় ঘরে বসেই মাত্র ১ মিনিটে।

বিশেষজ্ঞদের মতে, দূষণের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুসফুসের সংক্রমণ ও ক্যানসারের ঝুঁকিও বাড়ছে। এমনকি যারা ধূমপান করেন না, তারাও দূষণের কারণে ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছেন। তাই সময়মতো সতর্ক হওয়া জরুরি।

এই এক মিনিটের পরীক্ষাটি করতে যা করতে হবে—প্রথমে স্থির হয়ে বসে নাক দিয়ে ধীরে, লম্বা করে শ্বাস নিতে হবে। এরপর সেই শ্বাস ৬০ সেকেন্ড ধরে রাখতে হবে। এক মিনিট পূর্ণ হওয়ার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে।

পরীক্ষার সময় কিছু বিষয় নজরে রাখতে হবে। শ্বাস নেওয়ার সময় যদি নাক বন্ধ হয়ে আসা, হাঁচি, কাশি বা বুকে চাপ অনুভূত হয়, তবে এটি ফুসফুসের সমস্যা বাড়ার ইঙ্গিত হতে পারে। আবার শ্বাস ধরে রাখার সময় যদি বুকে ব্যথা, শ্বাসকষ্ট, শ্লেষ্মা ওঠা বা বারবার কাশি হয়, তাহলে হাঁপানি বা ব্লকেজের সম্ভাবনা থাকতে পারে।

শ্বাস ছাড়ার সময় নাক বন্ধ হওয়া বা অস্বস্তি অনুভূত হলেও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দূষণ পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও নিয়মিত মনিটরিং ও সতর্কতা ফুসফুসের বড় সমস্যাগুলো আগে থেকেই শনাক্ত করতে সাহায্য করে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ