ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
গলাব্যথা একদিনেই কমবে! ঘরেই করে ফেলুন এই সহজ ৫টি উপায়
ঋতু পরিবর্তনের এ সময়ে অনেকেই গলাব্যথা, কাশি বা গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে গিলে খেতে গিয়ে মনে হয় গলায় কাঁটা ফোটার মতো ব্যথা হচ্ছে—এটাই সাধারণত ‘সোর থ্রোট’-এর প্রথম উপসর্গ। গার্গল করলেও অনেক সময় তা পুরোপুরি উপশম দেয় না। তবে কিছু ঘরোয়া প্রতিকার মেনে চললে দ্রুত আরাম পাওয়া সম্ভব।
১. মধু
মধু বহু প্রাচীন সময় থেকেই প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাসনাশক গুণ, যা গলার সংক্রমণ ও প্রদাহ কমায়।
এক গ্লাস ঈষদুষ্ণ পানি বা ভেষজ চায়ের সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে দিনে ২–৩ বার খেলে গলার জ্বালা ও ব্যথা অনেকটাই কমে যায়।
২. দারচিনি
দারচিনি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং ঠাণ্ডা ও গলাব্যথার প্রতিরোধেও দারুণ কাজ করে। এতে থাকা প্রাকৃতিক উপাদান ভাইরাস সংক্রমণ রোধ করে এবং গলার প্রদাহ কমায়।
প্রতিদিন চায়ে এক চিমটে দারচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন। চাইলে দারচিনি ফোটানো পানি দিয়েও গার্গল করা যায়।
৩. রসুন
রসুনে থাকা “অ্যালিসিন” নামক যৌগটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।
গলাব্যথা বা সর্দি-কাশি দেখা দিলে প্রতিদিন একটি কাঁচা রসুন চিবিয়ে খান বা স্যুপে সিদ্ধ করে গ্রহণ করুন।
৪. হলুদ দুধ
হলুদে রয়েছে শক্তিশালী প্রদাহনাশক উপাদান। এটি গলার টিস্যুর ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে।
এক কাপ দুধে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। রাতে ঘুমানোর আগে গরম গরম খেলে উপকার মিলবে।
৫. লবণ পানি দিয়ে গার্গল
সবচেয়ে সহজ ও কার্যকর প্রতিকার এটি। ঈষদুষ্ণ পানিতে অল্প লবণ মিশিয়ে দিনে কয়েকবার গার্গল করলে গলার জীবাণু নষ্ট হয় এবং ফোলাভাব কমে।
গলার অস্বস্তি বা ব্যথা সাধারণত ভাইরাল সংক্রমণের কারণে হয়। তাই শুরুতেই ঘরোয়া এসব উপায় মেনে চললে ওষুধ ছাড়াই আরাম মিলতে পারে। তবে ব্যথা দীর্ঘস্থায়ী হলে বা জ্বর দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)