ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
উঁচুতে উঠলেই মাথা ঘোরে, জেনেনিন ১০টি কার্যকর সমাধান
নিজস্ব প্রতিবেদক: উঁচু ভবনে উঠলেই হঠাৎ মাথা ঘোরে, চোখ ঝাপসা হয়ে আসে, বুক ধড়ফড় করে—এই সমস্যার নাম ভার্টিগো বা ভারসাম্য হারানোর রোগ। অনেকে হয়তো জানেন না, এটি সাধারণ মাথা ব্যথা নয়, বরং কানের ভেতরের ভেস্টিবুলার সিস্টেমে সমস্যার কারণে ঘটে। যদিও চিকিৎসা পদ্ধতি রয়েছে, তবে দৈনন্দিন জীবনে কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেও এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়।
বিশেষজ্ঞদের মতে, ভার্টিগোর মূল কারণগুলোর মধ্যে রয়েছে—ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, কানের সংক্রমণ, ঘুমের ঘাটতি, পানিশূন্যতা, ধূমপান, থাইরয়েডের সমস্যা, এমনকি মানসিক চাপও। আর এর লক্ষণগুলো হলো: হঠাৎ করে চারপাশ ঘুরতে দেখা, ভারসাম্য হারানো, চোখে ঝাপসা দেখা, কানে যন্ত্রণা, খাবার গিলতে কষ্ট হওয়া, এমনকি মুখ নারাতেও অসুবিধা হওয়া।
এই সমস্যার সহজ ও ঘরোয়া কিছু সমাধান আছে যা অনেকের ক্ষেত্রেই উপকারি হতে পারে। প্রথমেই নিশ্চিত করতে হবে রাতে পর্যাপ্ত ঘুম। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম না হলে ভার্টিগোর প্রভাব বাড়তে পারে। এরপর পানির ঘাটতি যেন না থাকে—দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করা প্রয়োজন।
প্রতিদিন সকালে এক চামচ ধনে বীজ এবং বৈঁচি গুঁড়ো ভিজিয়ে রেখে সকালে ছেঁকে পান করলে ভার্টিগো নিয়ন্ত্রণে আসে। একইভাবে কাজুবাদাম, তরমুজের বীজ, পোস্তদানা এবং আটা দিয়ে একটি বিশেষ মিশ্রণ তৈরি করে দুধের সঙ্গে পান করাও কার্যকর। লেবুর রস, গোল মরিচ এবং নুন দিয়ে তৈরি পানীয় শরীরকে রিফ্রেশ করে এবং মাথা ঘোরার প্রবণতা কমায়।
স্ট্রবেরি ও দইয়ের মিশ্রণ ভার্টিগোর জন্য অত্যন্ত উপকারী। পাশাপাশি আদা চিবিয়ে খাওয়া কিংবা আদা চা পান করাও সঙ্গে সঙ্গে মাথা ঘোরার কষ্ট কমায়। তুলসি পাতাও এ রোগে দারুণ কাজ করে—তুলসি চা বা কাঁচা পাতাও খাওয়া যায়। বাদাম দুধও একটি ভালো বিকল্প, এতে থাকা কার্বোহাইড্রেট ও ভিটামিন শরীরের ভারসাম্য রক্ষা করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—নিয়মিত যোগব্যায়াম ও মেডিটেশন। এতে মানসিক প্রশান্তি আসে এবং শরীর-মন দুটোই থাকে সুস্থ ও ভারসাম্যপূর্ণ। এসব পদ্ধতি নিয়মিত অনুসরণ করলে উঁচুতে উঠলেই মাথা ঘোরার ভয় আর থাকবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল