ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ওজন নিয়ে চিন্তায় আছেন : পাঁচ কারণে ওজন অতিরিক্ত বেড়ে যেতে পারে
সবার ধারণা বেশি খাওয়ার ফলে ওজন বৃদ্ধি পায়। শুধু যে বেশি খাবার খেলেই ওজন বেড়ে যায়, এই ধারণা একেবারেই ভুল। কারণ অনেককেই দেখবেন, বেশি খেয়েও ওজন ধরে রেখেছেন। তবে অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাসও ভালো নয়। সেটি হতে পারে ওজন বাড়ানোর একটি কারণ। বাকি কারণগুলো কী? চলুন জেনে নেয়া যাক ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ার কিছু কারণ-
স্ট্রেস
জীবনে নানা ধরনের চাপ সামলেই আমাদের এগিয়ে যেতে হয়। তাই স্ট্রেস আসা স্বাভাবিক। আর এ কারণেই অনেক সময় ওজন বেড়ে যেতে পারে। এর কারণ হলো স্ট্রেসের ফলে হরমোনে সমস্যা দেখা দিতে পারে। তাই অনেক সময় মানসিক চাপ বাড়লে ওজনও অতিরিক্ত বেড়ে যায়।
ফ্লুইড ইনটেক
শরীর ভালো রাখার জন্য কেবল ফ্লুইড জাতীয় খাবার খান? এদিকে আবার পানি কম পান করেন? এগুলোও হতে পারে আপনার ওজন বেড়ে যাওয়ার কারণ। যখন আমাদের পেশী থেকে পানি শোষিত হতে শুরু করে, তখন শরীরে পানির ঘাটতি দেখা দেয়। সেখান থেকে হয় কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা। শরীরের সবকিছু ঠিক রাখার জন্য খেতে হবে সব ধরনের পুষ্টিকর খাবার। কোনো একটি খাবার খুব বেশি, কোনোটি কম খেলে চলবে না। শরীরের ঘাটতি পূরণের জন্য খেতে হবে সুষম খাবার। কম-বেশি হলেই শরীরে তৈরি হবে অসামঞ্জস্যতা।
পিরিয়ডে গরমিল
নারীর ক্ষেত্রে ওজন বৃদ্ধির আরেকটি কারণ হতে পারে ঋতুস্রাবের গরমিল। পিরিয়ডের সময় কাছাকাছি এলেও কিছুটা ওজন বেড়ে যেতে পারে। আবার এই সময়ে সতর্কতার অভাবে শরীরে পানির ঘাটতিও দেখা দিতে পারে। অনেক ধরনের পরিবর্তনই হতে পারে। তাই পিরিয়ডের সময়টাতে নিজের প্রতি যত্নশীল হোন।
খাওয়া এবং ঘুমে অনিয়ম
এই কাজ বেশিরভাগ মানুষই করে থাকেন, খাওয়া এবং ঘুমের ক্ষেত্রে মানেন না কোনো নিয়ম। এই অনিয়ম আপনাকে ফেলতে পারে ভীষণ বিপদে। যারা রাতে ৭-৮ ঘণ্টার কম ঘুমান, তাদের ওজন বেড়ে যাওয়ার ভয় বেশি। তাই ঘুমের ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন সেইসঙ্গে প্রতিদিন একই সময়ে খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
মেনোপোজ
মেনোপোজ নারীর জীবনেরই একটি ধাপ। একটি নির্দিষ্ট বয়সে এসে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াকে মেনোপোজ বলা হয়। এসময় হরমোনাল সমস্যার জন্য নারীর শরীরের ওজন অতিরিক্ত বেড়ে যেতে পারে। সেখান থেকে pcos কিংবা pcod জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। এসময় পুরো শরীরের হরমোন এলোমেলো হয়ে যায়। তাই মেনোপোজের সময় ওজন অতিরিক্ত বেড়ে যাওয়াও অস্বাভাবিক নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)