ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
পিঠের যন্ত্রণা কমাতে কার্যকর এই পদ্ধতি রোজ ১০ মিনিটেই মিলতে পারে স্বস্তি
বর্তমান সময়ে ঘাড়, পিঠ ও কোমরের ব্যথা প্রায় ঘরে ঘরে দেখা যায়। দীর্ঘক্ষণ বসে কাজ করা, ভুল ভঙ্গিতে ঘুমানো বা বয়সজনিত কারণ—এসবের ফলে এই সমস্যাগুলো আরও বেড়ে যায়। তবে দুশ্চিন্তা না করে নিয়মিত সহজ কিছু ব্যায়াম করলেই মিলতে পারে উপশম। তেমনই একটি কার্যকর যোগব্যায়াম হলো মেরু বক্রাসন।
বিশেষজ্ঞদের মতে, এই আসনটি নিয়মিত অভ্যাস করলে মেরুদণ্ড নমনীয় ও সোজা থাকে। পাশাপাশি পিঠ, ঘাড় ও কোমরের ব্যথা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কীভাবে করবেন মেরু বক্রাসন:
প্রথমে একটি চেয়ারে সোজা হয়ে বসুন এবং পা মাটিতে রাখুন। মাথা ও ঘাড় সোজা রাখুন। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে শরীরের ওপরের অংশ ধীরে বাঁ দিকে ঘোরান। এই সময় বাঁ হাত রাখুন বাঁ দিকের নিতম্বের কাছে এবং ডান হাত রাখুন বাঁ হাঁটুর ওপর। একই সঙ্গে ঘাড়ও বাঁ দিকে ঘোরান।
কয়েক সেকেন্ড এই ভঙ্গিতে থাকার পর শ্বাস নিতে নিতে আগের অবস্থায় ফিরে আসুন। এরপর একইভাবে ডান দিকে ঘোরান। প্রতিটি দিকেই ২০-৩০ সেকেন্ড ধরে রেখে ৭-৮ বার এই ব্যায়ামটি করতে হবে।
উপকারিতা:
নিয়মিত মেরু বক্রাসন করলে মেরুদণ্ড শক্ত ও সোজা থাকে। ঘাড়, পিঠ ও কোমরের ব্যথা কমে যায়। যাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা রয়েছে, তারাও এই আসনটি থেকে উপকার পেতে পারেন। এছাড়া স্পন্ডিলাইটিসজনিত ব্যথা কমাতেও এটি সহায়ক।
সতর্কতা:
যাদের মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছে বা স্লিপ ডিস্কের সমস্যা রয়েছে, তাদের এই ব্যায়াম না করাই ভালো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করা উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)