ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

হাই ব্লাড প্রেশার কমাতে খাদ্যতালিকায় রাখুন রুই মাছ ,মিলবে চমকপ্রদ গুন

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১২:২০:১০

হাই ব্লাড প্রেশার কমাতে খাদ্যতালিকায় রাখুন রুই মাছ ,মিলবে চমকপ্রদ গুন

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছের আলাদা জায়গা রয়েছে। শহর হোক বা গ্রাম—সপ্তাহে অন্তত একদিন রুই মাছের ঝোল বা ভাজা প্রায় সব বাড়িতেই রান্না হয়। স্বাদে জনপ্রিয় এই মাছ যে শুধু রসনাতৃপ্তিই করে না, হৃদ্‌স্বাস্থ্যের জন্যও উপকারী—এমনটাই জানাচ্ছেন পুষ্টিবিদ ও গবেষকেরা।

সাম্প্রতিক নানা গবেষণায় উঠে এসেছে, নিয়মিত ও পরিমিত পরিমাণে রুই মাছ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হৃদ্‌রোগের ঝুঁকিও কিছুটা কমতে পারে। কিন্তু বিষয়টি আদৌ কতটা সত্যি? চলুন, বিজ্ঞান কী বলছে জেনে নেওয়া যাক।

পুষ্টিগুণে ভরপুর রুই মাছ

রুই মাছ শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এই মাছের ক্যালোরি তুলনামূলক ভাবে কম হওয়ায় অতিরিক্ত ওজন বা মেদের সমস্যায় ভোগা ব্যক্তিরাও নিশ্চিন্তে খাদ্যতালিকায় রাখতে পারেন।

পুষ্টিবিদদের মতে, রুই মাছে রয়েছে ভিটামিন এ, ডি, ই, ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, পটাসিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ। এ ছাড়াও এতে রয়েছে কোলিন নামের এক বিশেষ উপাদান, যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে, শরীরের ফ্যাটের বিপাকক্রিয়ায় সাহায্য করে এবং পুষ্টি পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে

আমেরিকার স্কুল অব নিউট্রিশনের একটি জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, নিয়মিত রুই মাছ খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমতে পারে। এমনকি যাঁদের আগে থেকেই হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও রুই মাছ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কি সত্যিই কমে?

বিশেষজ্ঞদের মতে, রুই মাছের তেলে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদ্‌যন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এই উপাদান রক্তে অণুচক্রিকার অস্বাভাবিক জমাট বাঁধা রোধ করে, ফলে রক্তনালিতে ব্লক হওয়ার আশঙ্কা কমে।

এ ছাড়াও ওমেগা-৩ রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল—এলডিএল ও ভিএলডিএল কমাতে সাহায্য করে এবং উপকারী কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়ায়। এর ফলে হৃদ্‌যন্ত্রে চর্বি জমার ঝুঁকি কমে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কিছুটা হ্রাস পায়।

কতটা রুই মাছ খাওয়া উচিত?

পুষ্টিবিদদের মতে, সব খাবারের মতো রুই মাছও পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভাল। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে একটি মাঝারি থেকে বড় টুকরা রুই মাছই যথেষ্ট। এর বেশি খেলে অতিরিক্ত ক্যালোরি ও ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য শুধুমাত্র একটি খাবারের উপর নির্ভর করা যায় না। তবে নিয়মিত সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে শাকসবজি, ফলমূল ও পরিমিত পরিমাণে রুই মাছ রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতেও তা সহায়ক হতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ